; ;
facebook Youtube google+ twitter
×

বাকেরগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা

2:50 pm, June 18, 2025
Spread the love

নিহতের গৃহবধূ আসমা বেগম (৫৫)
বরিশালের বাকেরগঞ্জে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যার সময় উপজেলার কলসকাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

নিহতের নাম আসমা বেগম (৫৫) উপজেলার কলসকাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলসকাঠী গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী আবুল হোসেন জানান, তার স্ত্রী মাগরিবের নামাজের পর মোবাইল ফোনে তাকে শেষবারের মতো দেখতে যাওয়ার জন্য অনুরোধ জানালে তিনি বাসায় গিয়ে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের কন্যা মৌসুমি আক্তার জানান, তার মাকে কারা হত্যা করেছে তা জানেন না। তবে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তরা তার মাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাহিদ হাসান জানান, নিহতের গলায় ঘাড়ের ডান পাশে দুটি বড় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ যায়যায়দিনকে জানান, কলসকাঠীতে একজন গৃহবধুকে হত্যার খবর পেয়েছি। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠিয়েছেন।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা