; ;
facebook Youtube google+ twitter
×

কুয়াকাটায় গিয়ে প্রেমিকসহ প্রবাসীর স্ত্রী আটক, অতঃপর…

3:03 pm, June 18, 2025
Spread the love

কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রেমিকসহ এক প্রবাসীর স্ত্রী আটক হয়েছেন। পরে পরিবারের জিম্মায় তাদের মুক্তি দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ জুন) শেষ বিকেলে কুয়াকাটা পৌরভবনের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়েছে।

জানা গেছে, বাহরাইনপ্রবাসী স্বামীর অনুপস্থিতিতে কুয়াকাটায় ঘুরতে যান এক সন্তানের জননী নাহার ইসলাম রোজা ও তার পরকীয়া প্রেমিক রাকিবুল ইসলাম সজিব। সেখানে গিয়েই পুলিশের হাতে আটক হন তারা। ঘটনার পরপরই এর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, কুমিল্লার বাসিন্দা রোজার সঙ্গে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১নং ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত ডাকুয়ার ছেলে রাকিবুল ইসলাম সজিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সজিব রোজার চেয়ে অন্তত ১০ বছরের ছোট। প্রেমিককে সঙ্গে নিয়ে গতকাল তারা কুয়াকাটায় ঘুরতে যান।

রোজার পরিবার তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে কুয়াকাটা পৌরসভা ভবনের সামনের সড়কে তাদের দেখতে পায় এবং স্থানীয়দের সহায়তায় আটক করে। পরে খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম কালবেলাকে জানান, পারিবারিকভাবে কেউ কারও বিরুদ্ধে মামলা করতে রাজি হয়নি। তাই উভয় পক্ষের পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা