; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালের ৬ আসনে ঘরে-বাইরে চ্যালেঞ্জের মুখে বর্তমান সংসদ সদস্যরা!

5:38 pm, October 5, 2023
Spread the love

অনলাইন ডেস্ক :::: ভোটের আনুষ্ঠানিকতা শুরু না হলেও বরিশালের তৃণমূলে নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। ভেতরে-ভেতরে ঘর গোছাচ্ছে বিএনপি, জাতীয় পার্টি (জাপা) এবং অন্য ছোট দলগুলো। দলের ভেতরে-বাইরে একাধিক সম্ভাব্য প্রার্থীর চাপে এবার কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন জেলার ছয় আসনের বর্তমান সংসদ সদস্যরা (এমপি)। এমন পরিস্থিতিতে তাঁরা নানা উন্নয়নমূলক কাজের উদ্বোধন করে নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বর্তমান এমপি আবুল হাসানাত আবদুল্লাহ। জেলা আওয়ামী লীগের এই সভাপতির বিপরীতে দলীয় প্রার্থী তেমন একটা নেই। যদিও কয়েক মাস ধরে তিনি এলাকায় সভা-সমাবেশের মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছেন। এবারের নির্বাচনী লড়াইয়ে ভেতরে-ভেতরে সক্রিয় বিএনপির সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। দলটির আরেক সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। কুদ্দুসুরের দাবি, গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপির ঘাঁটি। ভোটে গেলে এখানে এমপি হাসানাত ছিটকে পড়বেন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি শাহে আলম এবার বেশ ঝুঁকিতে পড়েছেন নিজ দলের মধ্যেই। সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবার প্রকাশ্যে মাঠে নেমেছেন। আরও আছেন সাবেক এমপি মনিরুল ইসলাম মনি। এই দলের বাইরে ব্যবসায়ী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সরফুদ্দিন সান্টুও জনপ্রিয়তায় কোনো অংশে কম নন। এত প্রতিদ্বন্দ্বী মোকাবিলা করতে এখন বানারীপাড়া-উজিরপুরে এমপি শাহে আলমের ব্যস্ত সময় কাটছে। নানা উন্নয়নমূলক কাজের উদ্বোধন করছেন। তিনি বলেছেন, বড় দলে একটি আসনে অনেক মনোনয়নপ্রত্যাশী থাকতেই পারেন। দল চাইলে তিনি আবারও প্রার্থী হবেন।

আওয়ামী লীগের এমপি নেই বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে। এখনকার এমপি জাপার সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া টিপু। এই লঞ্চ ব্যবসায়ীকে এবার জোট-মহাজোট মিলে ধরাশায়ী করতে চায়।

আসনটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক এমপি শেখ টিপু সুলতানও প্রার্থী হতে আগ্রহী। শেখ টিপু সুলতান বলেন, এ আসনে আওয়ামী লীগ কোনো দিনও এমপি পাবে না। কারণ, তাঁদের ওপর জনগণ ক্ষুব্ধ।

দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে এমপি পংকজ নাথের প্রতিদ্বন্দ্বী হতে পারেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, স্থানীয় নেতা শাহে আলম মুরাদ ও মহানগরের সহসভাপতি আফজালুল করিম। এর বাইরে বিএনপির সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসানও শক্ত অবস্থানে আছেন। দলের সাধারণ সদস্য পদ হারানো এমপি পংকজ ভোটের আগে হিজলা, মেহেন্দীগঞ্জে বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। তবে আওয়ামী লীগেরই একটি পক্ষ তাঁকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করেছে।

আফজালুল করিম বলেন, পংকজ নাথ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। বিভিন্ন নির্বাচনে দলের প্রার্থীদের অসহযোগিতা করায় তাঁকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে এমপি পংকজ নাথকে গত সোমবার মোবাইল ফোনে কল দেওয়া হয়। তবে তিনি রিসিভ করেননি।

বরিশাল-৫ (সদর) আসনে ঘরে-বাইরে চ্যালেঞ্জের মুখে পড়েছেন বর্তমান এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে এবার মাঠে নেমেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আরও আছেন বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। বিএনপির চারবারের এমপি মজিবর রহমান, জাপার ইকবাল হোসেন তাপস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করীমও নির্বাচনে সম্ভাব্য প্রার্থী।

এদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন বর্তমানে জাপার হাতে। এমপি নাসরিন জাহান রত্নাকে পরিবর্তন করতে এককাট্টা হয়েছেন আওয়ামী লীগের নেতারা। তাঁরা এবার এককভাবে নৌকার প্রার্থী চান। মনোনয়ন পাওয়ার দৌড়ে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজ মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশুল আলম, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোহসীন। জাসদ নেতা মোহসীন বলেন, ‘সারা দেশে উন্নয়ন হলেও বাকেরগঞ্জবাসী পিছিয়ে আছে। এ জন্য আমরা নৌকার প্রার্থী চাই।’

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা