সকাল ১০:৫৯ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

দশমিনায় চেক জালিয়াতি করতে গিয়ে ধরা মাদ্রাসা সুপার

৭:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর দশমিনায় চেক জালিয়াতি করতে গিয়ে মো. মোশারফ হোসেন নামে এক মাদ্রাসা সুপার পুলিশের হাতে আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার একটি ব্যাংকে এ ঘটনা ঘটে।

ব্যাংকের ম্যানেজার ইমাম হোসেন জানান, উপজেলার দক্ষিণ আরজবেগী দাখিল মাদ্রাসা সুপার মো. মোশারফ হোসেন ৪৩ হাজার টাকা উত্তোলন করতে তার শাখায় যান। পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষর না মেলায় তিনি সুপারকে চাপপ্রয়োগ করেন। পরে সুপার জালিয়াতির বিষয়টি স্বীকার করেন।

ব্যাংক ম্যানেজার বলেন, মাদ্রাসার সভাপতি পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যান।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, মাদ্রাসা সুপার অন্তত ১৫ বার তার স্বাক্ষর জালিয়াতি করেছেন।

দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, অভিযুক্ত সুপারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!