; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে ভালোকাজে মুক্তি মিললো ৪০ অপরাধীর

6:52 pm, October 14, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক:::: বরিশালে লঘু অপরাধে সাজাভোগ ছাড়াই ভালো কাজ করে প্রবেশনে (পরীক্ষাকাল) মুক্তি পেয়েছেন ৪০ জন নারী-পুরুষ। মুক্তিপ্রাপ্ত চার নারী ও ৩৬ পুরুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের হলরুমে মুক্তিপ্রাপ্তদের নিয়ে কনফারেন্স করেছেন জেলা ও দায়রা জজ কে.এম রাশেদুজ্জামান রাজা। এ কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কার্যালয়।

কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ কে.এম রাশেদুজ্জামান রাজা বলেন, প্রবেশনে মুক্তি পেয়ে সুস্থ সুন্দর জীবন গড়ে তুলতে হবে। প্রবেশনে মুক্তি পেয়ে যারা মাদকসহ অন্যান্য অপরাধ ছাড়তে পারেনি, তাদের বিরুদ্ধে আইন আরও কঠোর হবে। তাই মাদককে না বলে পরিবার নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলুন। এসময় মুক্তিপ্রাপ্তদের ভবিষ্যৎ জীবনে ভালো নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আশরাফ উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ ওবায়দুল্লাহ সাজু, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল হক ফয়েজ ও সাধারণ সম্পাদক দেলোয়ার মুন্সি, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক আবু জাফর, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত, কোর্ট ইন্সপেক্টর শিশির কুমার পাল প্রমুখ।

বরিশাল, বরিশাল বিভাগ, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা