; ;
facebook Youtube google+ twitter
×

৩ নভেম্বর দেশে টর্নেডো হবে : মুফতি ফয়জুল করীম

6:09 pm, October 24, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৩ নভেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে। ৩ নভেম্বর দেশে টর্নেডো হবে। ইসলামী আন্দোলনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে সেদিন। সোমবার (২৩ অক্টোবর) রাতে পটুয়াখালীর কুয়াকাটায় মাহফিল শেষে হোটেল পায়রায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সরকার জানে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে নৌকার ভরাডুবি হবে। এ কারণে নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না তারা। তাই সংবিধানের দোহাই দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন কৌশল করে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার হোক বা জাতীয় সরকার হোক সব দলের অংশগ্রহণে যদি নির্বাচন হয় তাহলে আমরা নির্বাচনে অংশ নেব। নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না- এমন গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জাতীয় সরকারের বিকল্প নেই। বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএনপি ও ইসলামী আন্দোলনের দাবি এক কিন্তু আন্দোলন হবে আলাদা আলাদা। তবে আমাদের উদ্দেশ্য এক। উদ্দেশ্য এক হলেই যে একই মঞ্চে প্রোগ্রাম করতে তা আমরা মনে করছি না। একই দাবিতে একাধিকবার আন্দোলনের শক্তি অনেক বেশি। ২৮ তারিখ সরাসরি বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ না করলেও একই দাবিতে একমত ইসলামী আন্দোলন। এ সময় জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা আরআইএম অহিদুজ্জামান, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি হাবিবুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ সেলিম মিয়া, মাওলানা আবুল হাসান বোখারী, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক, জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা