; ;
facebook Youtube google+ twitter
×

‘তালিকা প্রস্তুত, আরও অনেককেই গ্রেফতার করা হবে’

10:48 pm, November 11, 2023
Spread the love

হরতাল-অবরোধে নাশকতাকারীদের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির যুগ্ম কশিনার বিপ্লব কুমার সরকার শনিবার জানিয়েছেন, নাশকতা ঠেকাতে ডিএমপির ৩০ হাজার সদস্য প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। আরও নামের তালিকা তৈরি হয়েছে, সামনে অনেককে গ্রেফতার করা হবে।

ডিএমপির যুগ্ম কশিনার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে, তাহলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে পুলিশ। ডিএমপিকে চ্যালেঞ্জ করতে পারে, এমন কোনো শক্তি এখন ঢাকা শহরে নেই উলে­খ করে তিনি বলেন, সামনে আরও কঠোর হব, আইন প্রয়োগে পুলিশ বিন্দুমাত্র পিছুপা হবে না। পরিস্থিতি নির্ধারণ করবে আমরা মারণাস্ত্র ব্যবহার করবো কিনা।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম করবে তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করবে তা আমরা কিছুতেই হতে দেব না। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আঘাত করে পুলিশের মনোবল কখনোই দুর্বল করা যাবে না বলেও উল্লে­খ করেন ওই কর্মকর্তা।

এদিকে পুলিশের পক্ষ জানানো হয়েছে, ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ১২ দিনে রাজধানীতে মামলা হয়েছে ১৩১টি। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ১৮১৩ জনকে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা