; ;
facebook Youtube google+ twitter
×

ঘূর্ণিঝড়ে দুবলার চরে শুঁটকি পল্লীর ব্যাপক ক্ষতি

9:50 pm, November 18, 2023
Spread the love

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে সুন্দরবনের দুবলার চারটি চরে জেলেদের প্রায় ৪০ হাজার কুইন্টাল শুঁটকি মাছ নষ্ট হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পাঁচ শতাধিক জেলেঘর, দুই শতাধিক শুঁটকি সংরক্ষণের ঘর ও শতাধিক দোকানির ব্যবসা প্রতিষ্ঠানের মালামালেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়েছে ৩০ কোটি টাকা। শুঁটকি থেকেই সরকার রাজস্ব হারিয়েছে ৮৭ লাখ ৫০ হাজার টাকা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ আজ শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সুন্দরবনের দুবলা শুঁটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান মুঠোফোনে বলেন, শনিবার সকালে শুঁটকি উৎপাদনকারী মাঝের কিল্লা, আলোরকোল, নারকেলবাড়িয়া, শ্যালার চরসহ চারটি চর পরিদর্শন করেছি। এই চারটি চরের শুঁটকি পল্লীতে ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষতচিহ্ন দেখা গেছে। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি মাচা, চাতাল ও আড়ায় থাকা ৪০ হাজার কুইন্টাল মাছ পঁচে নষ্ট হয়ে গেছে। ঢেকে রাখা আংশিক শুঁকনা মাছে পানি লেগে পোকায় ধরেছে। ওই মাছ দিয়ে আর শুঁটকি হবে না। মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়ে মহাবিপর্যয় নেমে এসেছে শুঁটকি পল্লীতে। অপূরনীয় ক্ষতির মুখে পড়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। কাঁচা মাছ, শুঁটকি ও অন্যান্য মিলিয়ে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে ৩০ কোটি টাকার। নষ্ট হওয়া মাছ থেকে যে পরিমাণ শুঁটকি পাওয়া যেতো তাতে সুন্দরবন বিভাগের (সরকারের) রাজস্ব আয় হতো ৮৭ লাখ ৫০ হাজার টাকা। সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে জীববৈচিত্র্যসহ বন বিভাগের অবকাঠামো ক্ষতি নিরূপণের কাজ এখনো শেষ হয়নি বলেও জানান এই বন কর্মকর্তা।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা