সন্ধ্যা ৬:০৭ ; বুধবার ; ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ছাত্রদল নেতা, অতঃপর…

১২:০০ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৫
Spread the love

মেহেদী হাসান বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

বরিশাল নগরীর গ্যাসটাবাইন বাজারসংলগ্ন একটি বাসা থেকে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মেহেদী হাসান নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) রাত ১২টা ৪০ মিনিটের দিকে স্থানীয়দের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের আটক করে।

 

 

জানা গেছে, আটক মেহেদী হাসান বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

থানা সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে ওই তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয় এবং এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীটি বরিশালের একটি ওষুধ কারখানায় কর্মরত। প্রেমের সূত্র ধরে মেহেদী প্রায়ই বরিশালে আসতেন তার সঙ্গে দেখা করতে।

 

 

পুলিশ জানায়, আটকের পরদিন বুধবার (১১ জুন) দুপুরে ছেলে ও মেয়ের পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হন। বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাও সেখানে ছিলেন।

 

 

আলোচনা শেষে উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। পরে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষরের মাধ্যমে বরিশাল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর পুলিশ মেহেদী হাসানকে ছেড়ে দেয়।

 

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, পরিবার ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়েছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!