রাত ৮:৪৮ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশাল-৫ আসনে আ’লীগের কাণ্ডারি হতে চান এসএম জাকির হোসেন

১২:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩
Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল সদর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন শহীদ আব্দুর রব বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের বুথে এই ফরম জমা দেয়া হয়। তাঁর পক্ষে ফরম জমা দেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জসীম উদ্দিন। এসময় এসএম জাকির হোসেনের পরিবারের সদস্য ও অন্য স্বজনরা উপস্থিত ছিলেন।

এসএম জাকির হোসেন বরিশাল মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। এছাড়াও ২০১৩-২০১৮ সাল পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। এসময় তিনি এলাকায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি গরিব-দু:খী মানুষের সেবায় কাজ করেছেন।

করোনা মহামারীর সময় লঞ্চঘাটসহ বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে তাঁর নেতৃত্বে গরিব ও দুস্থ মানুষের মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ মানুষের মধ্যে বিনামূল্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় এলাকায় তাঁর পক্ষে ব্যাপক সাড়া পড়ে।

ব্যবসায়ী হিসেবেও সুনাম রয়েছে এসএম জাকির হোসেনের। বর্তমানে দায়িত্ব পালন করছেন দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবে। বরিশাল ক্লাব লিমিটেডের পরিচালক, বরিশাল আঞ্জুমান-ই-মফিদুল ইসলামের কার্যকরী সদস্য এবং বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস ব্যবসায়ী এসোসিয়েশন-আইএসপিবিএ’র সদস্যও তিনি।

এসব ব্যবসার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও জড়িত আছেন এসএম জাকির হোসেন। বরিশালের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা দৈনিক মতবাদের সম্পাদক তিনি। এছাড়া দৈনিক দখিনের মুখ ও সাপ্তাহিক ইতিবৃত্ত পত্রিকাও সম্পাদনা করছেন এসএম জাকির।

প্রয়াত অ্যাডভোকেট নেহাল হোসেনের সন্তান তিনি। তাঁর মা খালেদা বেগম (সদ্য প্রয়াত) ছিলেন ইউরোটেল গ্রুপের চেয়ারম্যান। দাদা আলফাজ উদ্দিন তালুকদার (মরহুম) ছিলেন এলাকার গণমান্য ব্যক্তিদের মধ্যে অন্যতম। মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ স্থানীয় অসংখ্য শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি।

মহান মুক্তিযুদ্ধের সময়ও এসএম জাকির হোসেনের পরিবারের অবদান উল্লেখযোগ্য। তাঁর বড়ভাই বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুক (মরহুম) ছিলেন মুক্তিযুদ্ধকালীন সুইসাইডাল স্কোয়াডের অন্যতম সদস্য এবং বরিশাল মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার। পরে তিনি তিতাস গ্যাস লিমিটিডের মহা-ব্যবস্থাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

এছাড়া, তাঁর মেজভাই মরহুম সাংবাদিক মুনির হোসেন ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। ছিলেন বরিশাল প্রেসক্লাবের ৫ বার নির্বাচিত সাধারণ সম্পাদক।

মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। তবে শেষ দিনে ফরম কেনার চেয়ে জমা দিতেই বেশি ভিড় দেখা যায়। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম