; ;
facebook Youtube google+ twitter
×

এবার ইব্রাহিম-খুশি, করণের হাত ধরেই বলিউডে নতুন জুটি!

11:54 pm, December 12, 2023
Spread the love

অনলাইন ডেস্ক::পরিচালক করণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন সাইফ পুত্র ইব্রাহিম আলি খান। বিপরীতে খুশি কাপুর।

বিগত কয়েক বছর ধরেই হিন্দি সিনেমায় নতুন মুখ লঞ্চ করার উত্তরাধিকারকে অব্যাহত রেখে করণ জোহরের নতুন ঘোষণায় আবার জল্পনা শুরু হয়েছে বলিপাড়ায়।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন মুখ মানেই নেপথ্যে করণ জোহর। তালিকাটি বেশ বড়। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা , জাহ্নবী কাপুর, গুরফতেহ পিরজাদা, লক্ষ্য লালওয়ানি, ধাইরিয়া কারওয়া ও আরও অনেকে।
কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন , কাজল এবং পৃথ্বীরাজের সঙ্গে একটি থ্রিলার ছবি দিয়ে বলিউড অভিষেক করবেন ইব্রাহিম। কিন্তু এখানেই শেষ নয়। নতুন একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইব্রাহিম এবং খুশি কাপুর আগামী দিনে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তার হাত ধরেই।

সেই রোমান্টিক কমেডি ওটিটি’তে মুক্তি পাবে ধর্ম্যাটিক্স ব্যানারে। নতুন বছর থেকেই শুরু হবে শুটিং। ছবিটি পরিচালনা করবেন শাওনা গৌতম। যিনি “রকি অর রানি কি প্রেম কাহানি”-তে সহকারী পরিচালক ছিলেন। ছবির নামকরণ হয়নি এখনও।

অভিনয়ে ইব্রাহিম ও খুশির হাতেখড়ি হয়েছে আগেই। “দ্য আর্চিস” নিয়ে তো বলিপাড়ায় বেশ চর্চা। প্রথম ছবিতেই কাজলের সঙ্গে অভিনয়ের সুযোগ। তাই ইব্রাহিমের “সরেজমিন” নিয়েও সরগরম বলিপাড়া। আগামীতে নতুন জুটি কী ম্যাজিক করবে, সেটা দেখার অপেক্ষাতেই অনুরাগীরা।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা