সকাল ৯:০১ ; রবিবার ; ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী আটক

১০:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩
Spread the love

ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ মো. জাফর(৪৫) নামের এক কারারক্ষী আটক হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সা‌ড়ে চারটায় উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের শ্রীরামপুর বাজার থেকে পুলিশ জাল টাকাসহ কারারক্ষী মো. জাফরকে আটক করে।

এসময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্য মানের ৬টি, ১০০০ টাকা মূল্য মানের ২টি জাল টাকা উদ্ধার করা হয়। আটক মো. জাফর ঝালকাঠি জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। তার বাড়ী বরিশাল জেলার কোতোয়ালি থানার চন্ডিপুর গ্রামে। পিতার নাম মহব্বত আলী।

পুলিশ সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাল টাকা লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভৈরবপাশার শ্রীরামপুর বাজার থেকে তাকে আটক করে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মুরাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঝালকাঠী
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!   শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন