; ;
facebook Youtube google+ twitter
×

দ্বীনি শিক্ষা প্রসারে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা হবে: শিক্ষামন্ত্রী

10:13 pm, January 17, 2024
Spread the love

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পৃথিবীর অনেক দেশ ধর্মতত্ত্ব ও ইসলামি দ্বীনি জ্ঞানের দিক থেকে এগিয়ে রয়েছে। দেশে দ্বীনি শিক্ষা প্রসারে আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করব। বিশেষ করে জামিয়া আলিয়া মাদ্রাসা নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করা হবে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দেশের সর্ববৃহৎ ফাজিল/কামিল মাদ্রাসার অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন, নৈতিকতা ও সত্যিকারের দ্বীনি শিক্ষাও যেন আমরা মানুষের মধ্যে দেই। বাংলাদেশে অনেক সমস্যা, অনেক বৈষম্য, অনেক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সত্যিকারের দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। সত্যিকারের দ্বীনিই শিক্ষার জন্য প্রধানমন্ত্রী ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তিনি আমাদের আলেম-ওলামাদের প্রতি সব সময় অনুরোধ করেন গবেষণা করতে।

তিনি বলেন, গবেষণা করে আমাদের দ্বীনি ব্যবস্থায় এজমা, কিয়াস এবং বাহাস করে আমরা যাতে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে সরকার কাজ করবে। একই সঙ্গে সরকার জামিয়া (আলিয়া) মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ইসলামি দ্বীনি জ্ঞান দিয়ে মানুষের অধিকার, জাকাত বা ট্যাক্স প্রদান করাসহ নানা বিষয়গুলো নিয়ে আরও গবেষণা হওয়া দরকার। জ্ঞানী লোকেরা নানান ধরনের গবেষণালব্ধ ফতোয়া দিয়েছেন। এ গবেষণার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি। সেই জায়গাতে যারা অধ্যক্ষ রয়েছেন, তাদের আরও মনোযোগী হতে হবে।

মহিবুল হাসান বলেন, যারা মসজিদে খতিব বা ইমাম তারা সমাজের ধর্মীয় নেতা। তারা সমাজে প্রভাব বিস্তার করেন। তাদের মাধ্যমে আমরা সাধারণ জনগণকে নিষ্ঠাবান হওয়া ও সাম্প্রদায়িক সম্প্রীতিসহ নানান বিষয়ে শেখাতে পারি। একটি সময় ছিল মসজিদভিত্তিক শিক্ষা দেওয়া হতো; কিন্তু আমরা সেই পথে হাঁটতে পারিনি।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা