সকাল ৬:২২ ; বুধবার ; ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

কটন টেক্সটাইল সেক্টরে মজুরি কাঠামো ঘোষণার সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করা হবে

১২:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪
Spread the love

কটন টেক্সটাইল সেক্টরের জন্য ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে সরকার যে তারিখ থেকে মজুরি কাঠামো ঘোষণা করবে সেই তারিখ থেকে বকেয়াসহ সংশ্লিষ্ট মিলগুলি তা পরিশোধ করবে বলে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) পক্ষ থেকে জানানো হয়েছে।

এ নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী এবং নিম্নতম মজুরি বোর্ডের উচ্চ পর্যায়ে আলোচনা এসোসিয়েশনের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিটিএমএর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলিতে অবস্থিত বিটিএমএর সদস্য মিলগুলিতে বাংলাদেশ সরকার কর্তৃক গার্মেন্টস সেক্টরের শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বেশ কিছু দিন যাবত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং হচ্ছে। এর মধ্যে কয়েকটি মিল ভাঙচুরও হয়েছে বলে এসোসিয়েশন জানতে পেরেছে।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী এবং নিম্নতম মজুরি বোর্ডের উচ্চ পর্যায়ে আলোচনা করছে বিটিএমএ। কটন টেক্সটাইল সেক্টরের জন্য অনতিবিলম্বে মজুরি কাঠামো নির্ধারণ করা অত্যাবশ্যক বলে জানানো হয়েছে। কেননা প্রত্যেক শ্রমিক কর্মচারীর জীবন-মান একইরকম গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে কটন টেক্সটাইল সেক্টরের জন্য মজুরি কাঠামো নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং আমরা আশা করছি যে অতিদ্রুত মজুরি বোর্ড মজুরি কাঠামো ঘোষণা করবে। সরকারের সঙ্গে বিটিএমএ একমত পোষণ করছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের কটন টেক্সটাইল সেক্টরের জন্য ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করা হবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং নিম্নতম মজুরি বোর্ডের পক্ষ থেকে বিটিএমএকে জানানো হয়েছে।

এ অবস্থায় বিটিএমএ সদস্য মিলে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে এসোসিয়েশন জানিয়েছে, কটন টেক্সটাইল সেক্টরের জন্য ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করা হবে এবং একই সঙ্গে সরকার যে তারিখ থেকে মজুরি কাঠামো ঘোষণা করবে সেই তারিখ থেকে বকেয়াসহ সংশ্লিষ্ট মিলগুলি তা পরিশোধ করবে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!