রাত ১০:৪৫ ; শুক্রবার ; ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

প্রশাসনে রদবদল

১২:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৪
Spread the love

প্রশাসনে সাত অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম সচিবের দপ্তর বদল হয়েছে। আর একজন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় সংসদের হুইপ সারজিদা খানমের একান্ত সহকারী সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।

আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধনের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদার। অন্যদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মহিবুজ্জামানকে জীবন বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিনকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক এবং পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জামানকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসাবে পদায়ন করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ইকোনমিক মিনিস্টার মো. মাহমুদুল হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্তি, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসাবে পদায়ন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব জোবায়দা বেগমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর নাহিদ আহসানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ভিন্ন এক আদেশে মো. রেজাউজ্জামানকে জাতীয় সংসদের হুইপ সানজিদা খানমের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আরেক আদেশে সিনিয়র সহকারী সচিব আলীম আখতার খানকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!