; ;
facebook Youtube google+ twitter
×

বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টে টম ল্যান্টস কমিশনের ইচ্ছাকৃত অপচেষ্টা: ঢাকা

4:34 pm, August 22, 2023
Spread the love

যুক্তরাষ্ট্রের টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশনের শুনানিকে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের ইচ্ছাকৃত চেষ্টা বলে অভিহিত করেছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কয়েকজন প্যানেল আলোচক বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অপ্রমাণিত তথ্য দিয়েছেন বলে বিশ্বাস করার যথেষ্ঠ কারণ রয়েছে। টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন গত ১৫ আগস্ট ভার্চুয়াল পদ্ধতিতে জুমের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে একটি শুনানি করেছে। শুনানিতে কোনো কোনো প্যানেল আলোচক বাংলাদেশের বিরুদ্ধে আরও স্যাংশন (নিষেধাজ্ঞা) আরোপের প্রস্তাব করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই শুনানি সম্পর্কে এক বিবৃতিতে আরও বলেছে, ‘২০২৩ সালের ১৫ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে কোনো কোনো মিডিয়ার রিপোর্ট আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি যাচাই করে জানা যায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এমন কোনো আলোচনা অনুষ্ঠিত হয়নি।’পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গত ১৫ আগস্ট টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন জুমের মাধ্যমে একটি ব্রিফিং সেশন করেছে। এতে চারজন প্যানেল আলোচক ছিলেন। তাদের কেউই কংগ্রেসম্যান নন। ১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবসে এমন শুনানি অনুষ্ঠানের কারণে আয়োজকদের ভূমিকা নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন তুলেছে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা