; ;
facebook Youtube google+ twitter
×

বাঁচাও বাঁচাও চিৎকারে এগিয়ে আসলোনা কেউ বরিশালের বিবির পুকুরে জুতা তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

10:51 pm, May 31, 2024
Spread the love

এম.জাহিদ, বরিশাল ।। বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত বিবির পুকুর পার। সেই পুকুরে ডুবে সাগর (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই পুকুরে জুতা পড়ে গেলে সেই জুতা তুলতে গিয়ে আর বেঁচে ফিরতে পারেননি তিনি। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুকুরে ডুবে যান সাগর।

 

দেড় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সাগর পিরোজপুরের কাউখালী উপজেলার গুয়াটন এলাকার আজাদ হাওলাদারের ছেলে। তিনি বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ড, সর্দার পাড়া এলাকার মন্নান সর্দারের বাসায় ভাড়া থাকতেন। জানা গেছে বিবির পুকুরের দক্ষিণ কোনায় ফোয়ারার পাশে দেয়ালের ওপর জুতা রেখে বিক্রি করেন এক ভ্রাম্যমাণ বিক্রেতা। ওই দোকানেই কাজ করতেন সাগর।

বিজ্ঞাপন প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়ালের ওপর থেকে ওই দোকানের একটি জুতা পুকুরে পড়ে যায়। জুতা তুলতে পুকুরে নামেন সাগর নামক ওই । পুকুরের পশ্চিম পাশে ভাসতে থাকা জুতা হাতে নিয়ে সাঁতরে পূর্ব দিকের মসজিদসংলগ্ন ঘাটের দিকে যেতে থাকেন। পুকুরের মাঝ বরাবর গেলে হাত উঁচিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন তিনি।

 

ওই সময় কয়েকজন পুকুরে লাফিয়ে পড়লেও সাগরকে উদ্ধার করা যায়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের পূর্ব দিকের বিসিসি অ্যানেক্স ভবনসংলগ্ন জায়গা থেকে সাগরের ডুবন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের সিনিয়র উদ্ধার কর্মকর্তা শ্রীবাস দাস বলেন, বিবির পুকুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন বলেন, ফায়ার সার্ভিস বিবির পুকুর থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে। তার পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা