রাত ১০:৩৮ ; শুক্রবার ; ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হ*ত্যা মামলায় কন্ট্রাক্ট কি*লার মিজান গ্রেপ্তার

৫:৫৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২৪
Spread the love

 

নিজস্ব প্রতিবেদক ::: ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত থাকার অভিযোগে কন্ট্রাক্ট কিলার মিজান হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন ) সার্কেল (এসপি) মুহিতুল ইসলামের দিক নির্দেশনায় থানার ওসি মুরাদ আলীর তৎপরতায় এসআই শহিদুলের নেতৃত্ব পুলিশের একটি টিম উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফাতার করা হয়।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সমর্থন আর পারিবারিক বিরোধ নিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল আহসান ফুয়াদের সঙ্গে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারের বিরোধ চলছিল। এই বিরোধে ইউনিয়নের মেম্বার রবিন হোসেন রফিক চেয়ারম্যানের পক্ষে কাজ শুরু করেন। বিরোধের একপর্যায়ে হত্যার পরিকল্পনা করা হয় এবং পরিকল্পনা বাস্তবায়নে খুনিদের সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে ভাড়া করা হয়। ৭ জানুয়ারি দিবাগত রাতে জিয়াউল আহসান ফুয়াদ বাড়ি ফেরার পথে নিজ গ্রামের চৌদ্দবুড়িয়া মসজিদ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ঘাতকরা তাকে কুপিয়ে হত্যা করে।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন, বাড়ি ফেরার পথে গতিরোধ করে তার সহযোগী জিয়াউল আহসান ফুয়াদের কোমর জাপটে ধরে। এ সময় দা দিয়ে উপুর্যপরি কুপিয়ে হত্যা নিশ্চিত করেন মিজানুর রহমান। মিজানুর রহমানের দায়ের কোপে তার সহযোগী খুনিও আহত হয়। ওই রাতেই সে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে এলাকা ছাড়ে।

এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে নিহত ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ঘটনার তদন্তে নেমে ১১ ফেব্রুয়ারি সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১২ মার্চ সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলাম হাওলাদারকে ভৈরবপাশা ইউনিয়নের বিসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী শাহাদাত হোসেনকেও গ্রেপ্তার করা হয়। ২৯ মার্চ গ্রেপ্তার করা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে।

ইউপি সদস্য রবিন হোসেন রফিক বলেন, নিহত ফুয়াদ কাজীর সঙ্গে আমাদের সর্ম্পক স্বাভাবিক ছিল। আমি এর সঙ্গে কোনো অংশেই জড়িত নই। শুধু শুধু হয়রানি করতে এ ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে আমাকে ফাঁসানো হচ্ছে।

সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার বলেন, আমি ২৬ মে জামিনে বের হয়েছি। মামলাটিতে আমাকে সন্দেহভাজন গ্রেপ্তার করে পুলিশ। আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নই। আমি তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। আমার ভাগ্যে লেখা ছিল তাই জেল খেটেছি।

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন- স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত আসামী মিজান হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি সুপারি নিয়ে ফুয়াদকে হত্যার দায় স্বীকার করেছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। বাকি আসামীদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যহত রয়েছে।

বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!