রাত ৮:০৫ ; বুধবার ; ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশাল-পটুয়াখালী সড়কে মালিক সমিতির নামে দৈনিক লাখ টাকা চাঁদাবাজি!

১:১৬ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৪
Spread the love

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হিরন পয়েন্ট এলাকায় বরিশাল পটুয়াখালী মহাসড়কে চলাচলকারি যাত্রীবাহি বাস থেকে প্রতিদিন প্রায় ১ লক্ষ টাকার অধিক চাঁদা তুলছেন বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির পরিচয়ে কিছু যুবক। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ৫ থেকে ৬ জন যুবক প্রতিটি বাস থেকে ২০০ টাকা করে চাঁদা উত্তোলন করছেন। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও বরিশালের মহাসড়কের চিত্র ঠিক বিপরীত। প্রকাশ্যে চাঁদা তুললেও দেখেও না দেখার ভান করছেন সংশ্লিষ্টরা।

 

সূত্র মতে- প্রতিদিন প্রায় ৩০০ টিরও বেশি বাস চলাচল করে এই রুটে। সে হিসেবে ৩০০টি বাস থেকে আপডাউনে ২০০ টাকা করে নিলে মোট চাঁদা উত্তোলন হয় ১ লাখ ২০ হাজার টাকা। হিরন পয়েন্ট থেকে কোন স্লিপ ছাড়াই এই টাকা আদায় করেন শাওন, অলিউল্লাহসহ আরো ৩ থেকে ৪ জন।

 

 

চাঁদা উত্তোলনকারী শাওন জানান- বাস মালিক গ্রুপের পক্ষ থেকে তিনি আছেন। তবে স্টাফদের বেতন বাবদ মালিক সমিতির হুকুমে প্রতিটি গাড়ি থেকে ২০০ টাকা করে উত্তোলন করা হচ্ছে। ডলফিন, সেভেন ডিলাক্স, তেতুলিয়াসহ বেশ কিছু বাসের চেকার রয়েছে তাঁরা বেতন হিসেবে আপডাউনে এই টাকা তুলছেন। কোন ধরনের স্লিপ ছাড়া টাকা উত্তোলন করার বিধান আছে কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।

 

বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আপনারা ওখানে গিয়েছিলেন আমি শুনেছি। আমাদের সংগঠনের নামে কোন চাঁদা উত্তোলন করা হচ্ছে না। আমাদের নির্ধারিত ৫ জন ওখানে মাহেন্দ্রার যাত্রী চেকিং করে। আর যারা টাকা তোলেন তারা বাস মালিকদের পক্ষে চেকিংয়ের দ্বায়িত্বে রয়েছেন। আমাদের সংগঠনের নামে রুপাতলি থেকে কিছু টাকা ওঠে। তবে সেটা অফিস খরচ, ট্রাফিক খরচ, আমাদের খরচসহ অন্যান্য খরচ বাবদ তোলা হয়।

 

 

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এস আই আরিফ বলেন, কোনো ভাবেই সড়কে চাঁদাবাজির নিয়ম নেই। আমি এমন চাঁদাবাজির ঘটনা শুনে বাস ড্রাইভারদের সাথে কথা বলি। তারা আমাকে টাকা দেয়ার কথা অস্বীকার করেন। তবে যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!