; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে দলীয় শৃংখলা ভঙ্গ করায় দুই আ.লীগ নেতা বহিস্কার

12:11 pm, August 27, 2023
Spread the love

বরিশালে আগৈলঝাড়ায় দলীয় শৃংখলা ভঙ্গের কারণে দলীয় পদ থেকে দুই নেতাকে সাময়িক বহিস্কার করেছে আওয়ামী লীগ।রবিবার দুপুরে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

বহিস্কৃতরা হলেন- উপজেলার গৈলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির তালুকদার এবং রত্নপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা, সাবেক ইউপি সদস্য সুরেশ চন্দ্র বিশ্বাস।উল্লেখিত দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাদের দলীয় পদ ও দলের সকল প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িত বহিস্কার করা হয়েছে।গত ২৩ আগষ্ট আগৈলঝাড়া উপজেলা বিএনপির অনুমোদন করা গৈলা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে ২৪ নম্বর সদস্য হিসেবে মনির তালুকদারের নাম এবং রত্নপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে ১৪ নম্বর যুগ্ম সম্পাদক হিসেবে রত্নপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি সদস্য সুরেশ বিশ্বাসের নাম স্থান পায়।উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো: লিটন বলেন- দলে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতেও এই এই ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা