সকাল ১১:৫২ ; মঙ্গলবার ; ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে ঝুলছিল গৃহবধূর মরদেহ

৬:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩
Spread the love

বরিশাল শহরের সিঅ্যান্ডবি রোড সংলগ্ন এলাকায় নিউ লাইফ মাদক নিরাময় ও চিকিৎসা কেন্দ্র থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (৪ সেপ্টেম্বর) কোতোয়ালি মডেল থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার দুপুরে ওই প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত নারী হলেন, ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট গ্রামের প্রবাসী আজাদ সিকদারের স্ত্রী আফরোজা।

 

জানা গেছে, অস্বাভাবিক আচরণ দেখা দিলে আফরোজাকে পরিবার থেকে মানসিক চিকিৎসার জন্য গত ৩১ আগস্ট নিউ লাইফ মাদক নিরাময় ও চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু রোববার গলায় ফাঁস দিয়ে সেখানে আত্মহত্যা করেন তিনি।

 

আফরোজার দুলাভাই (বোনের স্বামী) মন্টু মিয়া জানান, মূলত স্বামীর সঙ্গে তার ঝামেলা চলছিল। এরপর থেকে অসংলগ্ন কথাবার্তা বলতো। আমরা তাকে গত ৩১ আগস্ট চিকিৎসার জন্য নিউ লাইফ মাদক নিরাময় ও চিকিৎসা কেন্দ্রে ভর্তি করি। যেন সব সময় তার দেখাশোনা করার জন্য পাশে কেউ থাকে। কিন্তু রোববার (৩ সেপ্টেম্বর) আমাদের ফোন করে জানানো হলো আফরোজা মারা গেছেন। তাহলে নিউ লাইফ কি দায়িত্ব পালন করলো? আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। তারা দায়িত্ব অবহেলা করেছে।

 

এ বিষয়ে নিউ লাইফ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

উপপুলিশ পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানান, রোববার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ দেয় তাহলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম