; ;
facebook Youtube google+ twitter
×

সরকারি নির্দেশনা না মানায় বরিশালে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

12:29 pm, September 15, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক ।। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে বরিশাল নগরীর ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানাযায়,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে নিত্যপন্যের বাজার স্বাভাবিক রাখতে এবং খাদ্যপণ্যে মান নিশ্চিত করতে কঠোর মনিটরিং এর নির্দেশনা দিয়েছেন।এদিকে গতকাল বানিজ্য মন্ত্রণালয় কতৃক আলু,পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারন করে দেয়া হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নতুন বাজার ও নথুল্লাবাদ মাদ্রাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় বানিজ্য মন্ত্রণালয়ের কতৃক নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে আলু,পেঁয়াজ ও ডিম বিক্রি করা সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।

অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল আনসার ব্যাটেলিয়ন ২২ এর একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাজার মনিটরিং এর কঠোর নির্দেশনা দিয়েছেন।এছাড়া বানিজ্য মন্ত্রণালয় কতৃক গতকাল আলু,পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারন করে দেয়াতে আজ আমার নগরীর নতুন বাজার ও নথুল্লাবাদ বাজারে অভিযান পরিচালনা করে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন,‘আমাদের বাজার তদারকি অভিযান অব্যহত রয়েছে। অযথা কেউ মূল্য বৃদ্ধি করবে তা হবে না।ভোক্তা অধিকার ক্ষুন্ন হয় এমন কোন ঘটনা ঘটলে প্রমানসহ লিখিত অভিযোগে অবগত করুন বা ১৬১২১ নম্বরে যোগাযোগ করুন। অভিযোগ প্রমানিত হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহন করবো।মানুষের জন্য বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।’

অভিযানকালে স্থানীয়দের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট,প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ড মাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা