; ;
facebook Youtube google+ twitter
×

ওরা দেশকে কিভাবে অচল করবে সেই ষড়যন্ত্রে: স্বরাষ্ট্রমন্ত্রী

1:46 pm, September 17, 2023
Spread the love

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচন এলে ওরা দেশকে কিভাবে অচল করবে, কিভাবে দেশকে অন্ধকারাচ্ছন্ন করবে ওই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের মানুষ বুঝে গেছে, আমলে নিয়েছে। তারা (বিএনপি) জঙ্গিবাদ সৃষ্টি করতে পারে। ধ্বংস করতে পারে। অন্ধকারে ষড়যন্ত্র করতে পারে। ওদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

রোববার দুপুরে ভোলার চরফ্যাশনে নবনির্মিত দুলারহাট থানা ভবনের উদ্বোধনকালে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি আধুনিক খাসমহল মসজিদে সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মরহুম এমএম নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠানে তিনি অধ্যক্ষ নজরুলের সততা আর নিষ্ঠার কথা তুলে ধরে তার ছেলে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রশংসা করেন।

এছাড়া জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়াসহ শেখ রাসেল শিশুপার্ক, জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, বাস টার্মিনালসহ উন্নয়ন কাজ পরিদর্শন করেন মন্ত্রী।

সমাবেশে উন্নয়নের তথ্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, বিএনপি ধ্বংস করতে জানে। অত্যাচার নির্যাতন করতে জানে। মানুষের কল্যাণ করতে জানে না।

ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিশেষ অতিথি ভোলা-৪ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল জোনের ডিআইজি মো. জামিল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন, জেলা প্রশাসক আরিফুজ্জামান, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নুরুল ইসলাম ভিপিসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামী লীগ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র। সমাবেশে বিভিন্ন দফতরের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা