; ;
facebook Youtube google+ twitter
×

সেন্টমার্টিনে আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক

5:21 pm, September 30, 2023
Spread the love

বৈরী আবহাওয়ার কারণে টেকনাফের সেন্টমার্টিনে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক। এদের মধ্যে বিদেশি তিনজন পর্যটকও রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে বার আউলিয়া জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণে যান তারা। ওই দিন বিকালে জাহাজে করে কিছু পর্যটক ফিরে আসলেও বাকিরা বৈরী আবহাওয়ার কারণে শনিবার ফিরতে পারেননি।

এদিকে আটকা পড়া পর্যটকদের কাছ থেকে যেন থাকা-খাওয়ার বিষয়ে অতিরিক্ত টাকা-পয়সা আদায় করা না হয় সে বিষয়ে সেন্টমার্টিনের সব ব্যবসায়ীদের সতর্ক করেছে উপজেলা প্রশাসন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আক্তার কামাল যুগান্তরকে বলেন, তিন শতাধিক পর্যটক এখানে রয়েছেন। আমরা পর্যটকদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। রিসোর্টগুলোতে ঘুরে তাদের সেবার বিষয়গুলো নিশ্চিত করেছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী বলেন, যারা নিজ ইচ্ছায় দ্বীপে থাকার সম্মতি করেছেন তারা ছাড়া বাকি সবাইকে আমরা ফিরিয়ে এনেছি।

দ্বীপে আটকা পড়া পর্যটকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান টেকনাফের ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী।

তিনি বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে শুক্রবার দুপুরের পর থেকে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে উপকূলের নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দিয়েছে।

ইউএনও বলেন, ‘শনিবার সকালেও কক্সবাজার সাগর উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকায় বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা