রাত ৪:৩৩ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

খেলাপি ঋণ হ্রাসের অগ্রগতি জানতে চাইবে আইএমএফ

৬:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩
Spread the love

খেলাপি ঋণ কমানোসহ ৬টি সংস্কার কর্মসূচি পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক মুদ্রা তহিবল (আইএমএফ)। অন্যগুলো হচ্ছে সঞ্চয়পত্র বিক্রি কমানো, শুল্ক এবং ভ্যাট বিভাগে কমপ্লায়েন্স ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট গঠন এবং জ্বালানি তেলের মূল্য সমন্বয় ফর্মুলা কার্যকর। এছাড়া ত্রৈমাসিক ভিত্তিতে জিডিপির হিসাব প্রকাশ ও নিট রিজার্ভ হিসাব প্রকাশ।

বুধবার ঢাকায় শুরু হওয়া আইএমএফ মিশনের প্রথম দিনের বৈঠকে তারা এসব কর্মসূচির অগ্রগতি জানতে চাইবেন অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।

এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আইএমএফ মিশনের সঙ্গে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে যাবে। তাদের দেওয়া কর্মসূচির অগ্রগতি অনেক দূর এগিয়েছে। আশা করছি ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না।

এদিকে ন্যূনতম আন্তর্জাতিক নিট রিজার্ভ ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার ধরে রাখা সম্ভব হয়নি। এর কারণ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হবে আইএমএফ মিশনের কাছে। এছাড়া গত অর্থবছর এবং চলতি অর্থবছরের প্রথম দুমাস (জুলাই-আগস্ট) কাঙ্ক্ষিত হারে রাজস্ব আয় না হওয়ার ব্যাখ্যাও দেওয়া হবে। আর জ্বালানি তেলের মূল্য সমন্বয় ফর্মুলা আগামী জানুয়ারি থেকে বাস্তবায়ন করারও প্রতিশ্রুতি দেওয়া হবে।

জানা গেছে, আইএমএফ প্রতিনিধিদল বাংলাদেশের সার্বিক অর্থনীতির সূচকগুলো জানতে চাইবে। তবে মিশন এমন সময় সফর করছে যখন রেমিট্যান্স, রপ্তানি ও রিজার্ভে এক ধরনের বিরূপ প্রভাব বিরাজ করছে। বেড়েছে খেলাপি ঋণের হারও। সেপ্টেম্বরে রপ্তানি আয় হয়েছে ৪.৩১ বিলিয়ন ডলার, যা গত পাঁচ মাসে সর্বনিম্ন। সেপ্টেম্বরে ১.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। গত তিন মাসে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২৪ হাজার ৪১৮ কোটি টাকা। এসব বিষয়ে আইএমএফ আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছিল।

এই মুহূর্তে আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ২ হাজার ১১৫ কোটি ডলারে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী এর অঙ্ক ২ হাজার ৭০৬ কোটি ডলার। তবে ঋণের জন্য শর্ত অনুযায়ী নিট রিজার্ভের লক্ষ্যে পৌঁছতে আরও ৩ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন।

সূত্র মতে, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় করার আগে তাদের দেওয়া শর্ত ও সংস্কার কর্মসূচি পর্যালোচনায় এ বৈঠক করা হবে। এ পর্যালোচনা করতে ইতোমধ্যে আইএমএফের প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করছে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এ পর্যালোচনা চলবে। এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ আইএমএফের মিশনপ্রধান রাহুল আনন্দ।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম