; ;
facebook Youtube google+ twitter
×

দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে

12:00 am, October 13, 2023
Spread the love

আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বাংলাদেশের মানুষ আইনের শাসনে বিশ্বাস করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও এ দেশের মানুষকে ভালোবাসেন বলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশে আইনের শাসন না থাকলে উন্নয়ন হয় না। আইনের শাসন আছে বলে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টালেন, মেট্রোরেলসহ দেশের উন্নয়নের জন্য যা যা করা দরকার তা করতে প্রধানমন্ত্রী কার্পণ্য করেননি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা আদালত চত্বরে নবনির্মিত মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, বিএনপি ও জাতীয় পার্টির আমলে আইন ও বিচার বিভাগ পৃথকীকরণ হয়নি। এ কারণে তারা এটাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছে। এ সময় দেশে লুটপাট হয়েছে। তারা বিচার বিভাগকে কলুষিত করেছে। বঙ্গবন্ধু ও জেলহত্যার পরে তারা ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে হত্যাকা-ের বিচার বন্ধ করে রেখেছিল। এ সময়ে এফআইআর পর্যন্ত করতে দেওয়া হয়নি।

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ারের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, ৬৪ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পের প্রধান সমন্বয়ক (যুগ্ম সচিব) বিকাশ কুমার সাহা, সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কু-ু, খুলনা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহজালাল মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে বলা আছে নির্বাচন কীভাবে হবে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের প্রবিশন নেই। সংবিধানে যেভাবে আছে ঠিক সেভাবেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার চায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। সব দল এ নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে কোনো দল আসবে কি আসবে না সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত।

জানা যায়, ৪৩ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে প্রায় দেড় একর জমির ওপর আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধাসংবলিত মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মিত হয়েছে। জেলা গণপূর্ত অধিদপ্তর এ ভবন নির্মাণ করে।

আদালত ভবন উদ্বোধন শেষে বিকালে আইনমন্ত্রী আনিসুল হক সদর উপজেলার কাটাখালী হাইস্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

আইন-আদালত
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা