সন্ধ্যা ৬:২১ ; সোমবার ; ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

পুলিশের স্ত্রীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা, আটক ১

১১:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩
Spread the love

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যোনে পুলিশের এক কর্মকর্তার স্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উদ্যানের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার সঙ্গে যুক্ত ইয়ামিন (১৬) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ।

হামলার শিকার মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট টুটুলের স্ত্রী সিফাত জাহান মীম বাদী হয়ে ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের ছেলে আশরাফুল হকসহ ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন। আটক ইয়ামিন বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন কেডিসি বস্তির বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে।

ওসি মো. আনোয়ার হোসেন বলেন, হামলার ঘটনায় টুটুলের স্ত্রী বাদী হয়ে নারী নির্যাতনসহ বিভিন্ন ধারায় মামলা করেছেন। একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

হামলার শিকার সিফাত জাহান মীম জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বড় বোন, তাদের ছেলেমেয়ে এবং কয়েকজন বান্ধবী মিলে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাডে অবস্থান করছিলেন। এর কিছুক্ষণ পরে ২০ থেকে ২৫ জন কিশোর উদ্যোনে হেলিপ্যাডে এসে অবস্থান নিয়ে একটি কেক কাটে। কেক কাটা শেষে তারা গাঁজা সেবন করছিল। পরে একটি ছেলে তাদের কাছে গিয়ে মীমের সঙ্গে থাকা পোষা বিড়ালকে নিয়ে কটূক্তি করা শুরু করে। ওই কিশোরদের এ ধরনের আচরণ দেখে তারা সেখান থেকে চলে আসার সময় অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শনসহ গালাগাল করা শুরু করে। এর প্রতিবাদ করায় ইয়ামিন নামে ওই ছেলে লাথি ও কিলঘুসি মেরে মীমকে রাস্তার উপর ফেলে দেয়।

মীম জানান, এর কিছুক্ষণ পর স্থানীয় ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের ছেলে আশরাফুল দলবল নিয়ে দ্বিতীয়বার হামলা চালানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল করীম বলেন, ওই ঘটনায় সার্জেন্টের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এতে নামধারী পাঁচজনসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম