বিকাল ৩:০৪ ; সোমবার ; ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে মুদি দোকানি হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১১:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩
Spread the love

বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকায় আরিফ জমাদ্দার নামে এক মুদি দোকানিকে হত্যার মূল পরিকল্পনাকারী আবুল কাশেম ফরাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে রাজধানী কোতোয়ালি থানাধীন সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি দল।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক (অপস) আমিনুল ইসলাম জানান, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন চর ডাইয়া এলাকায় বসবাসকারী মুদি দোকানি আরিফ জমাদ্দারের (৩৫) সঙ্গে আবুল কাশেম ফরাজীর দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।

এরই জেরে আবুল কাশেমসহ ১৬-১৭ জন মিলে আরিফকে হত্যার পরিকল্পনা করে। গতকাল দুপুর ২টায় আরিফ দুপুরে খাবার খেয়ে দোকানে বসেন। এ সময় আবুল কাশেম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আরিফের ওপর আক্রমণ করে। প্রথমে আবুল কাশেম তার হাতে থাকা দা দিয়ে আরিফের মাথায় একাধিক কোপ দেয়। পরবর্তীতে তার অন্যান্য সহযোগীরা তাদের কাছে থাকা দা দিয়ে আরিফের হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপাতে থাকে ও লোহার রড দিয়ে পেটাতে থাকে।

আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আরিফকে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি দল জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার(১৭ অক্টোবর) ভোর সাড়ে চারটায় রাজধানী ঢাকার কোতোয়ালি থানাধীন সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আবুল কাশেম ফরাজীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কাশেম হত্যাকাণ্ডের সঙ্গে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম