রাত ৯:৫৪ ; মঙ্গলবার ; ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করলে কঠিন পরিণতি: আমু

১১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
Spread the love

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ১৪ দলের সমন্বয়ক সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে এবং এ নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। দেশে এমন কোনো রাজনৈতিক শক্তি নেই যারা এ নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। যদি কোনো গোষ্ঠী শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাহলে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল চত্বরে ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যার নবম তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা চিকিৎসাসেবার উন্নয়ন করার চেষ্টা করে। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভেবে দেশে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা চালু করেছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে ঈর্ষান্বিত হয়ে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। অথচ এ বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় কমিউনিটি ক্লিনিকের প্রশংসা করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগ দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে একাধিকবার ক্ষমতায় এসেছে। গত ১৫ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা রক্ষায় এ দেশের মানুষ আবার শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ-আলম, ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ডা. অসীম কুমার সাহা ও ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ