; ;
facebook Youtube google+ twitter
×

মানবতাবাদ এখন হুমকির মুখে: জাতিসংঘ

6:24 pm, August 19, 2023
Spread the love

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মানবতাবাদ এখন হুমকির মুখে। তবে মানবিক কার্যক্রমের চ্যালেঞ্জ বিশ্ব মানবিক সম্প্রদায়কে আরও শক্তিশালী করেছে। শনিবার বিশ্ব মানবতা দিবস উপলক্ষ্যে এক বার্তায় তিনি এ কথা বলেন। জাতিসংঘ মহাসচিব বলেন, এ বছর বিশ্ব মানবতা দিবসে বাগদাদের ক্যানেল হোটেলে ভয়াবহ হামলার ২০তম বার্ষিকী পালিত হচ্ছে। সেই দুর্ঘটনার দিনে আমরা জাতিসংঘের বিশেষ প্রতিনিধি সার্গিও ভিয়েরা ডি মেলোসহ ২২ জন সহকর্মীকে হারিয়েছি। এই ট্র্যাজেডি মানবকল্যাণে যারা কাজ করেন তাদের কাজের পদ্ধতিতে একটি পরিবর্তন নিয়ে এসেছে। কারণ মানবকল্যাণ কর্মীরা বিশ্বজুড়ে সম্মানিত হয়ে থাকার পরও কিছু মানুষের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে যারা তাদের ক্ষতি করতে চায়। এ বছর বৈশ্বিক মানবিক কার্যক্রমের লক্ষ্য হলো ৬৯টি দেশের ২৫ কোটি মানুষকে জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়া, যা ওই হোটেলে বোমা হামলার সময়ের চেয়ে দশগুণ বেশি। দুঃখের বিষয় হলো, তহবিল প্রয়োজনের চেয়ে অনেক কম। সংকটের মাত্রা কয়েকগুণ বাড়ানোর সঙ্গে সঙ্গে মানবকল্যাণ কর্মীরা অভাবী লাখ লাখ মানুষের সাহায্য কমাতে বাধ্য হচ্ছে, যা অগ্রহণযোগ্য। গত ২০ বছরে অন্যান্য চ্যালেঞ্জও বহুগুণ বেড়েছে। যেমন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক অস্থিরতা; আন্তর্জাতিক মানবিক এবং মানবাধিকার আইন উপেক্ষা; এবং উদ্দেশ্যমূলক আক্রমণ এবং বিভ্রান্তিমূলক প্রচারণা। মানবতাবাদ এখন হুমকির মুখে। কিন্তু এই চ্যালেঞ্জগুলোই বিশ্ব মানবিক সম্প্রদায়কে শক্তিশালী করেছে। মানবকল্যাণ কর্মী, যাদের বেশির ভাগই নিজের দেশে কর্মরত, তারা সেসব মানুষের সেবা করে যারা তাদের আরও কাছাকাছি থাকেন। তারা জীবন বাঁচানো ও রক্ষা করার লক্ষ্যে বিপর্যয়-কবলিত অঞ্চলের গভীরে এবং সংঘাতের অগ্রভাগের কাছাকাছি যাওয়ার নতুন উপায় খুঁজে পাচ্ছেন। এবারের বিশ্ব মানবিক দিবসে আমরা সর্বত্র মানবিক সহায়তা কর্মীদের সাহস ও নিবেদনকে অভিবাদন জানাই।আমরা বিশ্বজুড়ে তাদের দৃঢ়প্রতিজ্ঞা ও জীবন রক্ষাকারী প্রচেষ্টার জন্য আমাদের পূর্ণ সমর্থনকে পুনরায় নিশ্চিত করছি। আমরা সব অভাবী লোকের সেবা করার জন্য তাদের অটল নিবেদনকে সাধুবাদ জানাই : তা সে যেই হোক না কেন, যেখানেই হোক না কেন; যাই হোক না কেন। ইউএন প্রেস রিলিজ।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা