; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে দূরপাল্লার বাস চলাচল সীমিত, বিএনপির বিক্ষোভ

5:53 pm, November 19, 2023
Spread the love

স্টাফ রিপোর্টার: বিএনপি ও সমমনা দলের হরতালের প্রথম দিন দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। বরিশালের স্থানীয় রুটে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দোকান, অফিস-আদালত ব্যাংক বীমাও খোলা। এদিকে হরতালের সমর্থনে নগরীর রূপাতলীতে মশাল মিছিল এবং সিএন্ডবি রোডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

হরতালের প্রথম দিন আজ রবিবার সকাল থেকে বরিশাল থেকে দূরপাল্লা রুটে বাস চলছে সীমিত পরিসরে। স্থানীয় রুটের বাস ও লঞ্চ চলাচল করলেও যাত্রী কম। নগরীর অভ্যন্তরেও থ্রি-হুইলার এবং রিক্সা-অটোরিক্সা চলছে প্রায় স্বাভাবিকভাবে। নগরীর দোকান, অফিস-আদালত ব্যাংক বীমা এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে।

এদিকে হরতাল শুরুর আগে শনিবার রাতে নগরীর রূপাতলী এলাকায় মশাল মিছিল করেছে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি। অপরদিকে আজ সকালে নগরীর সিএন্ডবি রোডে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিনসহ তার অনুসারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বরিশাল, রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা