বিকাল ৫:০৭ ; বুধবার ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে বিএনপির বিক্ষোভ, টায়ারে আগুন

১২:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
Spread the love

হরতালের প্রথম দিন সকালে নগরের ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় ঝটিকা মিছিল করেছে মহানগর বিএনপি। মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা নাসরিনের নেতৃত্বে মিছিলকারীরা হরতালের সমর্থনে নানা স্লোগান দেন। একপর্যায়ে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে বিক্ষোভ করেন তারা।

এর আগে গতরাতে (শনিবার) নগরের ২৪নং ওয়ার্ডসহ কয়েকটি এলাকায় হরতালের সমর্থনে মশাল মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন থাকার পাশাপাশি সড়কে টহল দিচ্ছে পুলিশ। লঞ্চঘাটে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। সন্দেহভাজন যাত্রীদের থামিয়ে চলছে তল্লাশি।

চলাচলে বাধা দেওয়া না হলেও খুব একটা চলছে না দূরপাল্লার যাত্রীবাহী বাস। যাত্রী সংকটে সকালে বাতিল হয়েছে অভ্যন্তরীণ রুটের বেশ কয়েকটি লঞ্চ ও বাসের যাত্রা। ৪২ আসনের লোকাল বাসে ৮-১০ জন আর দেড় থেকে দুশ ধারণক্ষমতার অভ্যন্তরীণ রুটের লঞ্চে ৪০-৫০ জনের বেশি যাত্রী মিলছে না। আন্দোলনের শুরু থেকেই এভাবে যাত্রী সংকট চলছে বলে জানিয়েছেন লঞ্চ ও বাসের শ্রমিকরা।

কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, কাকডাকা ভোর আর গভীর রাতে হঠাৎ হঠাৎ হাতেগোনা কিছু লোকজনের কয়েক সেকেন্ডের মিছিল ছাড়া নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!