রাত ১০:৫৯ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

‘ভোলায় ছাত্রলীগ নেতার বাড়িতে বিস্ফোরণে বিএনপি জড়িত’

১১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩
Spread the love

ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা বিএনপির ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে জেলা ছাত্রলীগ। বুধবার সকালে ভোলা প্রেস ক্লাবে জেলা ছাত্রলীগের আয়োজনে সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ এমন অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, লালমোহনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের বাড়ি। আর বিএনপিরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সুনাম নষ্ট করতে চক্রান্ত করছে।

বিএনপি পরিকল্পিতভাবে বাহির থেকে বোমা বা ককটেল নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করতে এ কাজ করেছে বলেও অভিযোগ করেন ওই ছাত্রলীগ নেতা।

তিনি আরও বলেন, বিএনপিসহ একটি মহল বোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জয়ের সম্পৃক্ততার অভিযোগ করলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ সোমবার থেকে সে ঢাকায় অবস্থান করে স্থানীয় সংসদ সদস্যের মনোনয়নপত্র জমাদান অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নেওয়াজ শরীফ কুতুব, সাধারণ সম্পাদক সালমান গোলদারসহ জেলা ও উপজেলা ছত্রলীগের নেতারা।

এদিকে আজাহার ও নিহতের পরিবারের অভিযোগ, সোমবার রাত ১১টার দিকে লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আজাহারের বাড়িতে ককটেল নিক্ষেপ করে একদল দুর্বৃত্ত। এ সময় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন ওই বাড়িতে বেড়াতে আসা মো. মনির বয়াতী ও মো. ফিরোজ। পরে আহতদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকায় নেওয়ার পথে ভোলা সদরের ভেদুরিয়া এলাকায় মনির বয়াতীর মৃত্যু হয়। এছাড়াও আহত ফিরোজকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহত মনির বয়াতীর ছেলে মো. বেলাল হোসেন বিস্ফোরণ আইনে বাহির থেকে ককটেল নিক্ষেপ করে হত্যার অভিযোগে লালমোহন থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!