রাত ৪:৩৬ ; বৃহস্পতিবার ; ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

রুহুল-রতনা দম্পতিসহ বরিশালের ২১ আসনেই প্রার্থী দিলো জাপা

১০:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩
Spread the love

বিভাগের ২১টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদের দুই সদস্য (এমপি) গোলাম কিবরিয়া টিপু ও নাসরিন জাহান রতনাকে ফের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

কেননা, তারা দুজনেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।
হেভিওয়েট ক্যান্ডিডেটদের মধ্যে নাসরিন জাহান রতনার স্বামী ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকে পটুয়াখালী-১ আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে ২০১৪ সালে এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি।

এছাড়া পটুয়াখালী-২ আসনে মো. মহসিন হাওলাদার, পটুয়াখালী-৩ আসনে মো. নজরুল ইসলাম ও পটুয়াখালী-৪ আসনে আব্দুল মন্নান হাওলাদার দলীয় মনোনয়ন পেয়েছেন।

গত জুনের সিটি নির্বাচনে গোটা দেশে আলোচনার তুঙ্গে ছিল বরিশাল। এ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ইকবাল হোসেন তাপস। তাকে জাতীয় সংসদ নির্বাচনে সদর (বরিশাল-৫) আসন থেকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

বরিশাল-১ আসনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকান্দার আলী দলীয় মনোনয়ন পেয়েছেন। বরিশাল-২ আসনে রঞ্জিত কুমার বাড়ৈ; বরিশাল-৩ আসনে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু; বরিশাল-৪ আসনে মো. মিজানুর রহমান মনোনয়ন পেয়েছেন। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা মনোনয়ন পেয়েছেন বরিশাল-৬ আসন থেকে।

বরগুনা-১ আসনে কেন্দ্রীয় কমিটির সদস্য মো. খলিলুর রহমান, বরগুনা-২ আসনে মিজানুর রহমান, ভোলা-১ আসনে মো. শাহজাহান মিয়া, ভোলা-২ আসনে মো. মিজানুর রহমান, ভোলা-৩ আসনে মো. কামাল উদ্দিন, ভোলা-৪ আসনে মো. মিজানুর রহমান, ঝালকাঠি-১ আসনে মো. এজাজুল হক, ঝালকাঠি-২ আসনে মো. আনোয়ার হোসেন হাওলাদার, পিরোজপুর-১ আসনে কেন্দ্রীয় কমিটির মো. নজরুল ইসলাম, পিরোজপুর-২ আসনে খলিলুর রহমান খলিল, পিরোজপুর-৩ আসনে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মাশরেকুল আজম রবি দলীয় মনোনয়ন পেয়েছেন।

এদিকে গত শুক্রবার জাসদ থেকে বরিশালের ২১ টি আসনের মধ্যে বারোটিতে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে। দলীয় সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসনে আবু জাফর সূর্য, পটুয়াখালী-১ আসনে কে এম আনোয়ারুজ্জামান মিয়া (চুন্নু), পটুয়াখালী-৪ আসনে বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ভোলা-১ আসনে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বরিশাল-২ আসনে সাজ্জাদ হোসেন, বরিশাল-৩ আসনে কাজী সিদ্দিকুর রহমান, বরিশাল-৪ আসনে অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, বরিশাল-৫ আসনে কে এম মনিরুল আলম (স্বপন খন্দকার), বরিশাল-৬ আসনে মোহাম্মদ মোহসীন, পিরোজপুর-১ আসনে সাইদুল ইসলাম ডালিম, পিরোজপুর-২ আসনে সিদ্ধার্থ মণ্ডল, পিরোজপুর-৩ আসনে রণজিৎ কুমার হাওলাদারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন রয়েছেন সাংবাদিক নেতা।

এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও বরিশালে কয়েকটি আসনে দলীয় মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছে। যার মধ্যে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু বরগুনা-২ (বামনা পাথরঘাটা বেতাগী) আসন থেকে, বাংলাদেশ যুব মৈত্রীর সহ-সভাপতি মো. জহুরুল হক টুটুল বরিশাল-২ (উজিরপুর—বানারীপাড়া) আসন থেকে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট টিপু সুলতান বরিশাল-৩ (মুলাদী উপজেলা ও বাবুগঞ্জ উপজেলা) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে বরিশাল-৩ আসনে আরও একটি মনোনয়ন ফরম সংগ্রহের গুঞ্জন রয়েছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!