; ;
facebook Youtube google+ twitter
×

বাংলাদেশকে ভয় দেখানো কাজে দেবে না: এমজে আকবর

11:13 pm, December 17, 2023
Spread the love

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন, বাংলাদেশকে যারা ভয় দেখাচ্ছে, তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ এখন ভিতু দেশ নয়। ভয় দেখালেই (বাংলাদেশ) ভয় পাবে, এটা কাজে দেবে না।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘৫২ বছরে বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের এ কথা বলেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার হুমকি এবং ভূ-রাজনৈতিক মনোযোগ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে আকবর বলেন, বাংলাদেশ প্রাসঙ্গিক হওয়ায় বিশ্বব্যাপী মনোযোগ দেওয়া হচ্ছে।

এই অঞ্চলকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক শক্তির খেলা প্রসঙ্গে ভারতীয় রাজনীতিবিদ বলেন, তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশের নিজস্ব সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করার দৃঢ় সক্ষমতা রয়েছে।

মূল বক্তব্য প্রদানকালে আকবর একটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং বাংলাদেশকে এশিয়ার উদীয়মান শক্তি হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে সকল প্রতিষ্ঠান, জনগণ,তথ্য ও প্রযুক্তি, অংশীদার ও সরবরাহকারী এবং ভ্যালু স্ট্রিম ও প্রক্রিয়া ‘চতুর্মাত্রিক’ উদ্যোগে জাতির নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন, গণতন্ত্র এবং প্রতিটি বিশ্বাসের স্বাধীনতা ছাড়া কোনো দেশই আধুনিক জাতি হতে পারে না কারণ প্রতিটি বিশ্বাসের স্বাধীনতা নিশ্চিত করাই হলো অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদ।

আকবর দারিদ্র্য নিরসন এবং লিঙ্গ সমতা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্জনের প্রশংসা করেন। কারণ এই দুটি প্যারামিটার ছাড়া কোনো দেশ আধুনিক জাতি হতে পারে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাত্ত্বিক অধিকারকে কার্যকর বাস্তবতায় পরিণত অনুবাদ করেছেন।

আকবর বলেন, বাংলাদেশের জনগণ বারবার শেখ হাসিনাকে নির্বাচিত করে কারণ দেশ অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হাঁটছে।

মুক্তিযোদ্ধাদের বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, স্বাধীনতা বাংলাদেশকে হস্তান্তর করা হয়নি, বাংলাদেশ এটি অর্জন করেছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, সুযোগের দেশ। তিনি বাংলাদেশের অর্জিত উল্লেখযোগ্য উন্নয়ন ও স্থিতিশীলতার কথা তুলে ধরে বলেন যে বাংলাদেশ গণতন্ত্র অনুসরণ করছে।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তৃতা করেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস।

আলোচনা সভার সভাপতির বক্তব্য শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ সবার আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা