রাত ২:৪৬ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত সুদক্ষ: শাহজাহান ওমর

১০:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩
Spread the love

বিএনপির দুর্গখ্যাত ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে দলবদল করে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেওয়া নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তমের নৌকার পালে বিজয়ের হাওয়া বইতে শুরু করেছে। নিজের জনপ্রিয়তা ও রাজাপুর-কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈরিতার অবসান হওয়ায় বিজয় প্রায় নিশ্চিত হওয়ার আভাস এখন সাধারণ ভোটারদের মুখে মুখে।

বৃহস্পতিবার বিকালে শাহজাহান ওমর উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে গেলে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন তাকে। এ সময় রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, সহ-সভাপতি সঞ্জীব কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুসহ ৬ ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পরে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন শাহজাহান ওমর। সেখানে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নৌকার প্রার্থী হওয়া ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম বলেন, বিজয়ের মাসে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা, আমি আপনাদের এই দলের সর্বকনিষ্ঠ সদস্য। আমি আশা করব আমার সাবেক দলের কর্মীরা আপনাদের সঙ্গে মিলিত হয়ে আপনাদের দলকে আরও সমৃদ্ধিশালী করতে চাই। উন্নত থেকে উন্নত করতে চাই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত সুদক্ষ একজন কারিগর। খালেদা জিয়াও সুদক্ষ ছিলেন, তবে উনার ভেতরে অলসতা ছিল। ঘুম থেকে উঠতেন ১২টায়, অফিসে আসতেন দেরিতে; কিন্তু শেখ হাসিনা ভোর ৬টায় উঠে রাত ১২টা পর্যন্ত কাজ করেন। মুক্তিযোদ্ধা হিসেবে ধিক্কার জানাই, বিদেশে বসে বদমাইশরা উপদেশ দেয়?

যুদ্ধ করে, শত শত পাকিস্তানি মেরে দেশ স্বাধীন করলাম, আর উপদেশ দেয়- এইটা করেন ওইটা করেন সেইটা করেন, এই শকুনের স্থান এ দেশে হবে না। আস্তে আস্তে আমরা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত থেকে উন্নতর হবো, ভবিষ্যতে আমরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ব। যতদিন বাঁচব আপনাদের মাঝে থাকব, আপনাদের সেবা দেব।

গত ৩০ নভেম্বর জামিনে মুক্তির এক দিন পরই নৌকায় মনোনয়ন পাওয়ার পর রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করার অজুহাতে বৈরিতা দেখা দিলে গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমুর উদ্যোগে বরিশালে তার বাসভবনে দুই উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে শাহজাহান ওমরের সাথে পরিচয় করিয়ে দেন এবং কুশল বিনিময় করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার নির্দেশনা দেন আমির হোসেন আমু। ঝালকাঠি-১ আসনে ৮ জন প্রার্থী থাকলেও কোন প্রার্থীকেই আমলে নিচ্ছেন না প্রবীণ এই রাজনৈতিক নেতা। এ কারণে ফুরফুরা মেজাজে রয়েছেন তিনি। ব্যক্তি জনপ্রিয়তার কাছে কাউকে পাত্তা দিচ্ছেন না ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম। অতীতের জনপ্রিয়তার কথা বিবেচনায় খুশি ভোটাররাও।

কয়েকজন ভোটার বলেন, স্বাধীনতার পক্ষের দলে এসে শাহজাহান ওমর আবার এলাকার মানুষের সেবা করার সিদ্ধান্তকে ভোটাররা স্বাগত জানিয়েছেন। তারা বলেন, ব্যক্তি হিসেবে শাহজাহান ওমরের জনপ্রিয়তা অনেক বেশি। ১৯৯১ সাল থেকে ধানের শীষের হয়ে চারটি জাতীয় নির্বাচনে অংশ নেন শাহজাহান ওমর। ছিলেন বিএনপি সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম