সকাল ১১:২১ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

আদালতে ঝুলছে ইমরান খানের নির্বাচনি ভাগ্য

১১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩
Spread the love

সামনেই পাকিস্তানের সাধারণ নির্বাচন। ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি। প্রতিদ্বন্দ্বিতার মাঠে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তবে আসন্ন নির্বাচনকে ঘিরে এবার বেশ বিপাকে পড়েছেন কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তোশাখানা মামলার রায় বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টে স্থগিত করা হয়। ফলে ইমরান খানের নির্বাচনি মনোনয়ন বাতিল করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী নাইম হায়দার পান্থুজা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তিনি লেখেন, ‘ইমরান খানের অনুরোধ প্রত্যাখ্যান করে তোশাখানা ফৌজদারি মামলার সিদ্ধান্ত স্থগিত করা হয় যাতে করে তার অযোগ্যতা বজায় থাকে।’ এমন পরিস্থিতিতে আদালতেই এখন ঝুলছে ইমরান খানের নির্বাচনি ভাগ্য। এএফপি।

মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ঘোষণা করেছিল, জেলবন্দি ও নির্বাচন কমিশনে অযোগ্য ঘোষিত ইমরান খান কমপক্ষে তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বনদ্বিতা করবেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে পিটিআই-এর বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান বলেছেন, লাহোর, ইসলামাবাদ ও মিয়ানওয়ালি আসন থেকে নির্বাচন করবেন ইমরান খান।

এদিকে আজই মনোনয়নপত্র জমা দিতে পারেন পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানের পরবর্তী নির্বাচনে তিনি দেশটির সংসদীয় আসন-১৫ মানসেহরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপিতে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার। বুধবার এ তথ্য জানিয়েছিলেন নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজের স্বামী সফদার।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) নেতা দেশে ফেরার পর নওয়াজ শরিফের বিরুদ্ধে অ্যাভেনফিল্ড এবং আল আজিজিয়া রেফারেন্সে যে শাস্তি ও জরিমানা করা হয়েছিল, তা থেকে বেকসুর খালাস দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। ওদিকে পানামা পেপারস মামলায় পাকিস্তানের সুপ্রিমকোর্ট সরকারি পদে যাবজ্জীবনের জন্য নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেন। যদি তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, প্রধানমন্ত্রী হতে চান, তবে সেই অযোগ্য ঘোষণাকে অবৈধ ঘোষণা করাতে হবে অথবা সেই মামলা থেকে তাকে বেকসুর খালাস ঘোষণা করতে হবে। এএফপি।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!