দুপুর ১২:১৬ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির তাপসসহ ২ প্রার্থী

১০:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩
Spread the love

বরিশাল-৫ (সদর) ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

একই সংবাদ সম্মেলনে ভোটযুদ্ধ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের জাতীয় পার্টির প্রার্থী খলিলুর রহমান।

এদিকে নির্বাচনী এলাকা বরিশাল-২-এ গণসংযোগ করেছেন নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি পংকজ নাথ মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দ এলাকায় গণসংযোগ করেছেন তার ঈগল প্রতীকের।

ভোট বর্জন করা জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন কমিশন বলছে তারা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর; কিন্তু কর্ম ও অন্যান্য আচরণে মনে হচ্ছে তারা একটি দল ও সরকার দ্বারা নিয়ন্ত্রিত দন্তহীন। অন্যদিকে সরকার ১৪ দল এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কিছু সিট ঘুস দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে যেতে যাচ্ছেন। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে আবারো ৭ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনে সাধারণ মানুষের কোনো সংশ্লিষ্টতা নেই। আছে একটি দল ও কিছু মানুষ। তারাই এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। তাই সার্বিক বিবেচনায় আমাদের নেতাকর্মীদের মনে হয়েছে এ নির্বাচনে অংশ না নেওয়াই উত্তম। তাই সবার সামনে বলতে চাই- আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

 

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম