; ;
facebook Youtube google+ twitter
×

ইউপি সচিবের বাসা থেকে পুত্রবধূর মরদেহ উদ্ধার

9:18 pm, January 6, 2024
Spread the love

ভোলার লালমোহনে ইউপি সচিবের বাসা থেকে পুত্রবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে বিভিন্ন ধরনের গুঞ্জন সৃষ্টি হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার কর্তারহাট এলাকা থেকে লাশ উদ্ধার করে প্রথমে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে নিহতের পিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে লালমোহন থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠায়।

নিহত লামিয়া উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সৌদি প্রবাসী জসিম হাওলাদারের মেয়ে।

লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, এ বিষয়ে তদন্ত চলছে। মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

নিহতের শ্বশুর ছিদ্দিক মিয়া লালমোহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়নের সচিব। তার বাড়ি লালমোহনের কর্তারহাট এলাকায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লামিয়ার স্বামী শরিফকে বাড়িতে পাওয়া যায়নি।

নিহতের শ্বশুর ছিদ্দিক মিয়া জানান, ঘটনার দিন বিকালে আমি আমার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। এ সময় বাসায় কেউ ছিল না। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি ২য় তলার নিজ রুমে ফ্যানের সঙ্গে সে ঝুলছে। পরে লাশ নামিয়ে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যাই। তবে কী কারণে এবং কীভাবে লামিয়া মারা যেতে পারে তার কিছুই বলতে পারছি না।

লামিয়ার বড় বোন তানিয়া জানিয়েছেন, প্রায় ১ বছর আগে ছিদ্দিক মিয়ার ছেলে মো. শরিফ লামিয়াকে বিয়ে করে। এটি শরীফের ২য় বিয়ে। লামিয়ার কোনো ভাই নেই। চার বোনের মধ্যে দেখতে ফুটফুটে লামিয়া সবার ছোট। বাবা সৌদি আরব থাকেন। ৮ম শ্রেণির ছাত্রী থাকা অবস্থায় প্রায় ১ বছর আগে লামিয়াকে বাল্যবিয়ে করেন শরীফ। লামিয়া এখন কর্তারহাট মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়াশুনা করছে। এই শিশু বয়সে বিয়ে এবং শরীর থেকে হলুদের গন্ধ না সরতেই লামিয়ার এই রহস্যজনক মৃত্যুর বিষয়টি এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।

এলাকার শহীদ মেম্বার জানান, পুলিশি তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদঘাটনের দাবি করছে লামিয়ার পরিবার।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা