বিকাল ৫:৩২ ; বৃহস্পতিবার ; ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

‘ভোলার গ্যাস বরিশালে সরবরাহ ৬ মাসের মধ্যে’

১১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪
Spread the love

বরিশাল-৫ আসনের সংসদ-সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, ভোলার গ্যাস বরিশালে সরবরাহের কার্যক্রম আগামী ৬ মাসের মধ্যে শুরু হবে। গ্যাস সরবরাহ হলে বরিশালে শিল্প কলকারখানা গড়ে উঠবে। যুবকদের বেকারত্ব লাঘব হবে। সদর উপজেলার লামছড়িতে প্রস্তাবিত অর্থনৈতিক জোন বাস্তবায়িত হলে সেখানে ১০০ থেকে ২০০ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। বরিশাল নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে শনিবার সন্ধ্যায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় অনুষ্ঠানে নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, বরিশালবাসী জাগ্রত হয়েছে। তাই নতুন বরিশাল গড়ার অঙ্গীকার আমাদের। প্রধানমন্ত্রী ৮০০ কোটি টাকা অনুদান দিয়েছেন। আমরা দুজন মিলে কাজ করে সুন্দর বাসযোগ্য নগরী গড়ে তুলব।

বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা কেবিএস আহমদ কবির, নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, রেজাউল হক হারুন, শাজাহান হাওলাদার, লস্কর নুরুল হক, নিজামুল ইসলাম নিজাম প্রমুখ।

অনুষ্ঠানে নগরীর ৩০টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। এর একপর্যায়ে সিটি মেয়র খোকন প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে ফুল দিয়ে বরণ করে নেন।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!