; ;
facebook Youtube google+ twitter
×

বাবুগঞ্জে এসিড ছুড়ে ৩ কিশোরের মুখ ঝলসে দিল দুর্বৃত্তরা

7:08 pm, March 11, 2024
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে এসিড নিক্ষেপ করে তিন কিশোরের মুখ ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১১ মার্চ) ভোরে বাবুগঞ্জ উপজেলার রফিয়াদি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এসিডে মুখ ঝলসে যাওয়া তিন কিশোর হলো উৎপল হালদার নবম শ্রেণির শিক্ষার্থী ও আশিষ মল্লিক বরিশাল কৃষি ইন্সটিটিউটের ৫ম ব্যাচের শিক্ষার্থী এবং জয় বিশ্বাস স্বর্ণের দোকানি। স্বজনদের জানান, উপজেলার রফিয়াদি গ্রামের যতিন বাবুর বাড়িতে তিনদিন ব্যাপী নামকীর্তনে গিয়েছিলো তারা। পরে দ্বিতীয় দিনের কীর্তন শুনে ৫ কিশোর পাশের ব্যাপারী বাড়িতে ঘুমাতে যায়। এ সময় রবিবার ভোররাতে ঘুমন্ত থাকা অবস্থায় জানালা দিয়ে দুর্বৃত্তরা এসিড ছোড়ে। এতে তিনজনের মুখ ঝলসে যায়। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবি তাদের। তবে পূর্ব শক্রতার কারণে এ ঘটনা হয়েছে বলে ধারণা আহতদের। আহত উৎপল হালদার ও আশিষ মল্লিক জানান, ঘুমের মধ্যে হঠাৎ করেই তাদের গায়ে এসিড নিক্ষেপ করা হয়। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও পরে তারা বুঝতে পারে এসিড নিক্ষেপ করা হয়েছে তাদের গায়ে।

কি কারণে এসিড নিক্ষেপ করা হয়েছে তাও তারা জানে না। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ চৌধুরী বলেন, ঘটনাটি শুনে এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পাশাপাশি আহতদের অভিযোগ নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
বরিশাল এশিয়ান আই কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. ভবেশ চন্দ্র রায় জানান, জীবন শঙ্কামুক্ত হলেও সারা জীবনের জন্য মুখমণ্ডলে ছাপ থেকে যেতে পারে। এমন ঘটনায় উদ্বেগ জানিয়ে যত্রতত্র এসিড বিক্রি ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ চিকিৎসকের।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা