; ;
facebook Youtube google+ twitter
×

টাকা হাতিয়ে ভূয়া হাফেজ লোকমান এখন কোটিপতি

9:05 pm, March 23, 2024
Spread the love

এতিমখানা মাদ্রাসার নামে প্রতারণা করে নিজের আখের গুছিয়েছেন ভূয়া হাফেজ লোকমান। বহুবছর যাবত কয়েকটি এতিমখানা, মাদ্রাসার রিসিভ বই বানিয়ে মানুষের সাথে করে আসছেন প্রতারণা। ২০১৯ সাল থেকে বরিশাল জেলায়, এর আগে খুলনা, ঢাকাসহ একাধিক জেলায় একই ভাবে প্রতারণা করে তার নিজ গ্রামে উঠিয়েছেন আলিশান বাড়ি। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করলেও নিজেকে হাফেজ লোকমান পরিচয়ে বরিশাল নগরীতে প্রতিনিয়ত মানুষকে ধোঁকা দিয়ে হাতাচ্ছেন টাকাপয়সা।

বছরের পর বছর ধরে ভূয়া হাফেজ লোকমান বরিশাল নগরীতে আস্তানা গড়ে করছেন এ সব প্রতারণা। এমন কর্মকাণ্ডের খোঁজ করতে গেলে বেড়িয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য।

বলছিলাম মাদারিপুর জেলার রাজৈর উপজেলার শিবপুর নগর-গোয়ালন্দী গ্রামের লতিফ চকিদারের ছেলে লোকমান চৌকিদারের কথা। এই লোকমান চৌকিদার আগে দেশের বিভিন্ন জেলায় একই নিয়মে প্রতারণা করে হাতিয়েছেন কোটি কোটি টাকা। তার নিজ গ্রামে গড়ছেন সম্পদের পাহাড়।

গোয়ালন্দী গ্রামের বাসিন্দা আবদুর রহমান বলেন, লোকমান চকিদার ছোটবেলা থেকেই ভিন্ন ধরণের। লেখাপড়া তেমন একটা না করলেও বর্তমানে তার চালচলন দেখলে মনে হয় হাফেজ বা মাওলানা। অথচ তিনি এতিমখানা-মাদ্রাসার নামে টাকা-পয়সা উঠিয়ে সেই টাকায় গ্রামে নিজের জন্য করেছে চারতলা ভবন।

ভুয়া হাফেজ লোকমান ২০১৯ সাল থেকে বরিশাল নগরীতে আস্তানা গেড়ে একই পদ্ধতিতে হাতাচ্ছেন টাকা-পয়সা। নিজেকে হাফেজ লোকমান পরিচয় দিয়ে এতিমখানা-মাদ্রাসার নামে ভূয়া রশিদ বানিয়ে প্রতিনিয়ত মানুষের সাথে করে যাচ্ছেন প্রতারণা। শুধু টাকাপয়সা নয়, মাদ্রাসা ছাত্রদের পোষাক, বইপুস্তক ও খাদ্য সামগ্রীর কথা বলেও মানুষের কাছ থেকে সকল ধরণের সুযোগ-সুবিধা নিয়ে তার নিজ পরিবারের কাজে ব্যবহার করেন এই ভূয়া হাফেজ লোকমান। বর্তমানে নগরীর ১১ নম্বর ওয়ার্ড স্টেডিয়াম কলোনীতে চাঁদমারী মসজিদের ইমাম দেলোয়ার হোসেনের বাসায় ভাড়া থাকেন তিনি ও তার পরিবার।

কলেজ অ্যাভিনিউ মসজিদের ইমাম মামুনুর রশিদ জানান, এভাবে মিথ্যা কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে চাঁদা উঠিয়ে নিজে আত্মসাত করা মারাত্মক অপরাধ। এসব কারণে সত্যিকার অর্থে অভাবী কোন মাদ্রাসা-এতিমাখানা কর্তৃপক্ষ জনসাধারণের কাছে সহায়তা চাইলেও সবাই তাদের প্রতারক মনে করবে। এসব ব্যক্তি সমাজের জন্য ক্ষতিকর। এদের অবিলম্বে আইনের আওতায় আনা উচিত।

ভূয়া হাফেজ লোকমান চৌকিদারকে অনুদান দেওয়ার কথা বলে এ সংবাদের প্রতিবেদক দেখা করেন। এ সময় প্রতারণার কারণ জিজ্ঞেস করলে লোকমান দৌঁড়ে পালিয়ে যান।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা