; ;
facebook Youtube google+ twitter
×

বন্দরে কার্গো জাহাজে ডাকাতি

12:57 am, April 2, 2024
Spread the love

বন্দরে এমভি জাবাল-ই-আলো নামের একটি পাথরবাহী কার্গো জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০/১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে নাবিকসহ সবাইকে জিম্মি করে। তারা এসময় কয়েকজন স্টাফকে কুপিয়ে আহত করে একটি জিপিএস, একটি ভিএসএফ, মোবাইলসেট ও নগদ টাকাসহ জাহাজের প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে।

রোববার রাতে বন্দরের সোনাচোরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জাহাজের মাস্টার মো. সোহেল রানা বাদী হয়ে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে সোমবার বন্দর থানায় মামলা করেছেন।

মাস্টার সোহেল রানা জানান, তারা এমভি জাবাল-ই-আলো জাহাজে রূপগঞ্জ থেকে পাথর নিয়ে বিআইডব্লিউটিএ’র সার্ভের জন্য নারায়ণগঞ্জের দিকে আসছিলেন।

পথে রোববার রাতে বন্দরের সোনাচোরা বিআইডব্লিউটিসি ডকইয়ার্ড সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে জাহাজটি নোঙর করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ১০/১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল তাদের জাহাজে হানা দেয়। এ সময় শাকিল নামের জাহাজের এক স্টাফকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে।

তার চিৎকার শুনে জাহাজের স্টাফরা ঘুম থেকে উঠে এগিয়ে এলে ডাকাতরা সালাউদ্দিন নামের আরেক স্টাফকে কুপিয়ে আহত করে। এ সময় তারা সবাইকে অস্ত্রের মুখে দুটি রুমে আটক করে লুটপাট চালায়।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মো. আবদুল হালিম জানান, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা