; ;
facebook Youtube google+ twitter
×

পরিচয় গোপন করে নিরাপত্তা কর্মী পদে ১২ বছর

1:23 am, April 3, 2024
Spread the love

হত্যা, দুটি অস্ত্র ও নয়টি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানার পর টানা ৮ বছর পালিয়েছিলেন মো. সাইদুর রহমান মানিক। গা-ঢাকা দিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার একটি শিল্পপ্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী পদে চাকরি করেছেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় ৩১ মার্চ পটুয়াখালী সদর থানা পুলিশের এসআই দিপায়ন বড়াল তাকে গ্রেফতার করেন।

এ অভিযানে পুলিশকে র‌্যাব-৩ এর একটি টিম সহায়তা করে।

গ্রেফতার মানিক পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা গ্রামের মো. সত্তার মৃধার ছেলে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, ২০১৬ সালে বরগুনা জেলার আমতলী থানায় দস্যুতা, অস্ত্রসহ একাধিক ধারায় ৭টি মামলা রয়েছে মানিকের বিরুদ্ধে। এছাড়াও পটুয়াখালী সদর থানায় হত্যা ও দস্যুতা আইনে ৫টি মামলা রয়েছে। এসব মামলায় মানিকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে পটুয়াখালী ও বরগুনার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে গা-ঢাকা দেন তিনি। পরবর্তীতে পরিচয় গোপন করে সিদ্ধিরগঞ্জে নিরাপত্তা কর্মীর চাকরি নিয়ে ওখানেই বসবাস করতেন।

পটুয়াখালী, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা