রাত ৩:৫৪ ; বৃহস্পতিবার ; ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ঈদযাত্রায় নিরাপদ করতে বরিশাল-ঢাকা মহাসড়কের ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪
Spread the love

অনলাইন ডেস্ক ::: আসন্ন ঈদযাত্রায় নিরাপদ করতে, দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে বরিশাল-ঢাকা মহাসড়কের ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মহাসড়কের টেকেরহাট সেতুর উভয় পাশে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

জানা গেছে, মহাসড়কটি যানজটমুক্ত, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ও পবিত্র রমজান মাসে মানুষের কেনাকাটার সুবিধার্থে টেকেরহাট বন্দরে অভিযান চালায় প্রশাসন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট সেতুর উভয় পাশে অন্তত ৬০০ মিটার এলাকায় অভিযান চালিয়ে সবজি দোকান, ফলের দোকান, মিষ্টির দোকান, মাংসের দোকান, হোটেল ও রেস্তোরাঁ, ইট-বালুর ব্যবসাপ্রতিষ্ঠানসহ ২৫০টির বেশি স্থাপনা এবং ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুর ইসলাম। সওজ মাদারীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী শামীম হোসেন, মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মারুফ রহমানসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!