; ;
facebook Youtube google+ twitter
×

হাইকোর্টে নতুন আইনজীবী হলেন ১২৩৩ জন

5:58 pm, August 23, 2023
Spread the love

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২৩৩ জন। উত্তীর্ণ হওয়া আইনজীবীরা এখন থেকে হাইকোর্ট বিভাগে মামলার কার্যক্রম পরিচালনা করতে পারবেন।আজ বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে বার কাউন্সিল। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান এ ফল ঘোষণা করেন। এসময় বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ভাইভা বোর্ডের সদস্য বিচারপতিরা, বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা এবং বার কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদার, উপসচিব মো. আফজাল উর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আনুষ্ঠানিকভাবে ঘোষণা শেষে বার কাউন্সিল সচিবের সই করার পর ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।চলতি বছরের ৪ মার্চ হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দুই ধাপে গত ৫ থেকে ১০ আগস্ট এবং ১৯ ও ২০ আগস্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও বিচার বিভাগীয় কর্মকর্তাসহ মোট ১ হাজার ৪৬০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা