রাত ৮:৩১ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ঈদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছে নৌকা বাইচ

১১:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৪
Spread the love

বরিশালের মুলাদীতে ঈদের আনন্দে নয়াভাঙনী নদীতে নৌকা বাইচ হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুপুর গ্রামের বাসিন্দারা এই নৌকা বাইচের আয়োজন করেন।

ঈদের পর দিন শুক্রবার আয়োজিত নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়। নৌকা বাইচ ঈদের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে বলে জানান দর্শনার্থীরা।

নৌকা বাইচে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ‘আমরা বাহাদুরপুরবাসী’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি ওই গ্রামের গুণীজনদের মরণোত্তর সম্মাননা প্রদান করেন।

এতে সভাপতিত্ব করেন নৌকা বাইচ আয়োজনের সমন্বয়কারী মো. ইমরান হোসেন ফকির। প্রধান অতিথি ছিলেন মুলাদী-বাবুগঞ্জ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু।

বিশেষ অতিথি ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রীর সাবেক একান্ত সচিব কৃষিবিদ ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস, মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, পুলিশ সুপার আনছার উদ্দীন শুভ, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন খসরু, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান হাওলাদার, থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল আলম, পৌর কাউন্সিলর আরিফ হোসেন সরদার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সেলিম আহমেদ চৌকিদার, চাঁদপাশা ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান মন্টু বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি রফিক উজ্জামান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কৃষিবিদ ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস বলেন, গ্রামীণ ঐতিহ্য নৌকা বাইচ ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বাইচে ৪টি নৌকা অংশগ্রহণ করেছে। কাজিরচর ইউনিয়ন পরিষদের নৌকা বিজয়ী হয়ে মোটরসাইকেল জিতে নিয়েছে এবং সোনারতরী নৌকা দ্বিতীয় স্থান লাভ করে ফ্রিজ পুরস্কার পেয়েছে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম