সকাল ৬:২৬ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

শ্রমিকদের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল

৮:৩৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে বহিরাগতের হামলায় দুই বাস শ্রমিক আহত হওয়ার ঘটনায় দফায় দফায় বিক্ষোভ করেছে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের শ্রমিকরা। এক পর্যায়ে তারা সড়কে বাস রেখে অবরোধ করে। এ সময় বাস চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পরে যাত্রীরা।

শনিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা টার্মিনালের ভেতর ঢুকে বাস কাউন্টারের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের একটি বাস টার্মিনালে প্রবেশের সময় একটি সাইড নিতে হর্ণ দিলে এক মোটরসাইকেল চালক ও তার সঙ্গে থাকা লোকজন বাস চালক শাকিলকে মারধর করেন। তাকে বাঁচাতে সৌরভ নামে এক শ্রমিক এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শ্রমিকরা। তারা দফায় দফায় বিক্ষোভ করে এবং হামলাকারীদের আটক করে তাদের মারধরের চেষ্টা চালায়। একপর্যায়ে টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ এসে সমঝোতার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ান বলেন, মূলত শ্রমিকদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনাকে ভিন্নখাতে নিতে তৃতীয় পক্ষ উস্কানি দিয়ে সংঘর্ষে রূপ দিয়েছে। এ ঘটনার তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, শ্রমিক মারধরের ঘটনায় বাস টার্মিনালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশের সঙ্গে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বরিশাল, শিরোনাম, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!