বিকাল ৩:০০ ; শুক্রবার ; ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সচিবালয় ফাঁকা, ঈদের আমেজ

৪:০৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৪
Spread the love

ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫দিন পর খুলেছে সচিবালয়। বুধবার নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় শুরু হয়েছে। তবে উপস্থিতি কম। ছুটি শেষ করে অনেকেই শুরু করেননি অফিস।

 

ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় সচিবালয়েও ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। অফিসে আসার পর কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। বিশেষ কোনো কাজ না থাকায় আজ সচিবালয়জুড়ে ঈদের আমেজ বিরাজ করছে।

 

বুধবার সকাল থেকেই লক্ষ করা যায় গাড়ি পার্কিং ও অন্যান্য এলাকায়ও ভিড় নেই বললেই চলে।

 

কর্মকর্তারা বলছেন, ঈদের তিনদিন ছুটির সঙ্গে অনেকে অতিরিক্ত ছুটি নিয়েছেন যার কারণে প্রথম কর্মদিবসে উপস্থিতি কিছুটা কম।

 

দুপুর ১২টার দিকে বিভিন্ন দপ্তরের মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় করে।এদিন বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে শুভেচ্ছা বিনিময় শেষে ঈদযাত্রা নিয়ে কথা বলেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

প্রসঙ্গত, এবার ঈদ সোমবার হওয়ায় রোববার থেকে টানা তিন দিন ছুটি ছিল।এর আগের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় টানা ৫ দিন ছুটি পান সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!