সন্ধ্যা ৬:২০ ; সোমবার ; ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

নলছিটিতে পানি বিক্রির টাকায় দালান দিলেন পারুল বেগম

২:০০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩
Spread the love

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি এলাকার বাসিন্দা পারুল বেগম। বয়স ৫০ বছর। ২০ বছর আগে স্বামী মারা যান। এরপর থেকে মানুষের বাসায় ও দোকান দোকানে পানি সরবরাহ করে যা আয় হতো তা দিয়েই তিন ছেলে ও এক মেয়েক বড় করেছেন তিনি।

শুধু তাই নয়, সংসারের ব্যয় বাদে অল্প অল্প সঞ্চয় করতেন পারুল বেগম। জমানো সেই টাকা দিয়ে দালান তুলেছেন তিনি। এতে খরচ হয়েছে দুই লাখ টাকা। কষ্টের টাকায় পাকা দালান তুলে খুশি পারুল বেগম।

পারুলের বড় ছেলে রাজমিস্ত্রির কাজ করেন। মেজ ছেলে নদীতে মাছ ধরেন। তারা বিয়ে করে আলাদা সংসার করছেন। একমাত্র মেয়েরও বিয়ে দিয়েছেন তিনি। ছোট ছেলে রংমিস্ত্রির কাজ করেন। বর্তমানে তাকে নিয়ে চলে পারুলের সংসার।

পারুল বেগম বলেন, ‘স্বামীর মৃত্যুর পর থেকে ছেলেমেয়েদের নিয়ে শুরু হয় আমার কষ্টের সংসার। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন দোকান ও বাসায় পানি দিয়েছি। বর্তমানে সাপ্লাই হওয়ায় পানি দেওয়ার কাজ কমে গেছে। এখন সকাল থেকে দুপুর পর্যন্ত পানি দেই। কলসপ্রতি কেউ পাঁচ টাকা, কেউ ১০ টাকা দেয়। তারপরও প্রতিদিন ২৫০-৩৫০ টাকা আয় হয়।’

তিনি আরও বলেন, ‘আমি ছেলেদের কাছ থেকে কোনোসময় টাকা-পয়সা নিই না বরং তাদের দিই। আর আমি নিজ অর্থে বিল্ডিং করেছি। এতে দুই লাখের বেশি টাকা খরচ হয়েছে।’

স্থানীয় দোকানদার সুজন বলেন, ‘পারুল চাচি দীর্ঘদিন ধরে আমার দোকানে পানি দেন। আমার কাছে ভালো লাগে যে এই বয়সে মানুষের কাছে হাত না পেতে নিজে উপার্জন করেন। তিনি পানি সরবরাহ করে মোটামুটি ভালোই আয় করেন।’

নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী বলেন, ‘পারুল বেগম আমার ওয়ার্ডে বসবাস করেন। তিনি পৌরসভা থেকেও সাহায্য-সহযোগিতা পান। শুনেছি তার কষ্টে অর্জিত টাকা দিয়ে বিল্ডিং করেছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম